1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক, ৪০০ পেরিয়েছে বাংলাদেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক, ৪০০ পেরিয়েছে বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৪৩ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর এবার তাকে টপকে গেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরিতে তামিমকে পেছনে ফেলেছেন মুশফিক। তামিমের ১০ টেস্ট সেঞ্চুরির বিপরীতে মুশফিকের টেস্ট সেঞ্চুরির সংখ্যা এখন ১১টি।
এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে তামিমের ১৫ হাজারি ক্লাবে নাম লেখান মুশফিকুর রহিম। সেই কীর্তি গড়ার পর দিন ব্যাট হাতে নেমে সেঞ্চুরি আদায় করে নেন তিনি। পাকিস্তানের মাটিতে যা বাংলাদেশি ক্রিকেটারের তৃতীয় সেঞ্চুরি। এর আগে হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিম পাকিস্তানে সেঞ্চুরি করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪১৩ রান। উইকেটে আছেন সেঞ্চুরি হাঁকানো মুশফিক ও ফিফটির পথে থাকা মেহেদি হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করে পাকিস্তানের ৪৪৮ রান টপকে লিড নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এদিন মুশফিক যে কেবল তামিমকে সেঞ্চুরির সংখ্যায় ছাড়িয়ে গেছেন তাই নয়, বিদেশে সেঞ্চুরির বিচারে এদিন তামিমকে টপকে গেছেন মুশফিকুর রহিম। এর আগে বিদেশের মাটিতে তামিমের সেঞ্চুরি ছিল ৪টি। মুশফিকের সেই সেঞ্চুরির সংখ্যা এখন ৫টি।
এদিন অবশ্য সকালের শুরুতেই ফিরতে পারতেন মুশফিক। দিনের ষষ্ঠ ওভারে মোহাম্মদ আলির লেংথ ডেলিভারিতে একটু পিছিয়ে খেলার চেষ্টায় বলের লাইন মিস করেন অভিজ্ঞ এ ব্যাটার। বল প্যাডে আঘাত করার পর আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার রিচার্ড কেটেলবরো। তবে লিটনের সঙ্গে কথা বলে ২ সেকেন্ড বাকি থাকতে রিভিউ নেন মুশফিক। টিভি রিপ্লেতে দেখা যায় বল বেরিয়ে যেত স্টাম্পের বাইরে দিয়ে। যার ফলে নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন কেটেলবরো। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি আদায় করে নেন মুশফিক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd