1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গাবুরা বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পুরন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে দোয়া ও মোনাজাত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন📰সাতক্ষীরায় বিএনপির নেতা নাসিম ফারুক খান মিঠুর বহিস্কারাদেশ প্রত্যাহারে পৌর স্বেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা📰সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ📰আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ📰নতুন এসপিকে ক্রিকেট আম্পায়ার্স কমিটির শুভেচ্ছা

গাবুরা বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পুরন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে দোয়া ও মোনাজাত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

সোহরাব হোসেন স্টাফ রিপোর্টার-জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গত মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর ২০২১) বৈঠকে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৫৮৯ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ২০ কোটি ৪২ লাখ টাকার ‘সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনর্বাসন’ (গাবুরা ইউনিয়ন) প্রকল্পও অনুমোদন হয়।
এর সাথে সংশ্লিষ্ট একনেক কমিটি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও দাবি দাওয়া আদায়ে সম্মুখ সারির জনসাধারণের কাছে গাবুরাবাসী চিরকৃতজ্ঞ। এ নিয়ে সমগ্র সাতক্ষীরা বাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চিরকৃতজ্ঞ। ওইদিনকার বৈঠকে প্রকল্পটির অনুমোদনের মধ্যে দিয়ে গাবুরা বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিটি একটি পরিণতিতে পৌঁছালো। এখন যত দ্রুত সম্ভব সঠিকভাবে প্রকল্পটি বাস্তবায়ন হলেই মানুষের চাওয়া পাওয়া শেষ হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের সদিচ্ছা, পাউবো সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতামূলক মনোভাব এবং স্থানীয় জনসাধারণের সঠিকভাবে কাজ বাস্তবায়নে সহযোগিতায় পারে অনুমোদিত প্রকল্পের সঠিক বাস্তবায়ন।
স্মরণকালের ইতিহাসে গাবুরা ইউনিয়নের জন্য এই বৃহৎ বরাদ্দের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) পবিত্র জুম্মার নামাজে ঐতিহ্যবাহী গাইনবাড়ী জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জি.এম শফিউল আযম লেনিন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা আবু হানিফা মুহম্মদ ত্বহা। এসময় গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহসিন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম আব্দুল মান্নান খোকা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি.এম ইমাম হুসাইন সহ পাঁচ শতাধিক মুসল্লী আমিন আমিন বলে আল্লাহ তা’য়ালার কাছে ফরিয়াদ জানান।পবিত্র জুম্মার নামাজ শেষে মুসল্লিরা বলেন, গাবুরার মত জায়গায় আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত দাবী উপকূলে বেড়িবাঁধ নির্মাণ হবে, মানুষ বাস্তু-ভিটা নিয়ে নতুন করে স্বপ্ন বুনবে সেই প্রত্যাশা আমাদের সকলের। তবে আমাদের এই উপকূলের দীর্ঘদিনের পরিক্ষিত বন্ধু লেনিন যে লক্ষ্য নিয়ে রাজনীতিতে নেমেছিল এবং এই গাবুরা কে দৃশ্যমান করার জন্য তার যে প্রচেষ্টা, সেটি আজ সফল হতে চলেছে। আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ একই সাথে আমাদের উপকূল বাসীর প্রাণের নেতা লেনিন ভাইয়ের প্রতিও গাবুরাবাসী আজীবন কৃতজ্ঞ থাকবে।
তবে অত্র প্রকল্পের টাকা যাতে সঠিক ভাবে সঠিক জায়গায় বাস্তবায়িত হয়, গাবুরা বাসীর এখন এটাই একমাত্র চাওয়া পাওয়া

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd