1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় বঙ্গমাতা ফজিলাতুন নেছার ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

খুলনায় বঙ্গমাতা ফজিলাতুন নেছার ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৭০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন ক্ষনজন্মা, কালজয়ী নারী। বিভিন্ন সংকটে অবিচল থেকে সাহসিকতার সাথে কিভাবে তা মোকাবিলা করতে হয় বাঙ্গালি জাতিকে সেটা শিখিয়েছেন তিনি। খুলনায় বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যৌথভাবে খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা কার্যালয় এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
এবছর প্রথমবারের মতো জাতীয়ভাবে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এবছরে দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’।
সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনের একটি বড় অংশ, প্রায় সাড়ে তের বছর, জেলে কাটিয়েছেন। এই দীর্ঘ সংকটকালে বঙ্গমাতা একদিকে যেমন সংসার সামলিয়েছেন অন্যদিকে রাজনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে সচলরেখে দেশের মানুষকে সংগঠিত করেছেন। তিনি আরও বলেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একে অপরের পরিপূরক। বঙ্গমাতার কারনেই বঙ্গবন্ধু জাতির পিতা হতে পেরেছিলেন, নতুন একটি দেশ উপহার দিতে পেরেছেন। তিনি নতুন প্রজন্মের নারীদের বঙ্গমাতার অনুপ্রেরনাদায়ী জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান, মোঃ আলমগীর কবীর, খুলনা জাতীয় মহিলা সংস্থার চেয়ারপ্যাসন অধ্যাপিক রুনু ইকবাল বিথার, জাতীয় পর্যায়ে জয়িতা সাকেরা বানু, নারী সংগঠনের নেত্রী শামীমা সুলতানা শিলু ও হালিমা ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন ও নয়টি উপজেলায় মোট ৭০ জন অসহায় নারীকে সেলাই মেশিন এবং ১২ জন নারীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd