1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় গোপনে বাল্য বিবাহ করেও শেষ রক্ষা হলো না: মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুলিয়ায় গোপনে বাল্য বিবাহ করেও শেষ রক্ষা হলো না: মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় গোপনে বাল্য বিবাহ করেও শেষ রক্ষা হলো না। সরজমিনে গিয়ে জানা যায়, বহেরা গ্রামের হযরত আলী শাহাজীর পুত্র ৮ম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান (১৪), একই গ্রামের রবিউল ইসলাম শাহাজীর কন্যা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় এক পর্য্যায়ে মেয়ের মায়ের সহযোগিতায় ০১/০৮/২১ তারিখে সাতক্ষীরা কোর্টের এভিডেভিট এর মাধ্যমে বিবাহ হয়। অন্যদিকে ছেলের পিতা হয়রত আলী শাহাজী এই বিষয়ে কিছু জানতো না। পরবর্তী এই বিষয়ে তিনি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
তার পরিপ্রেক্ষিতে (১৪ আগষ্ট) সকাল ১১টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। এসময় উপরোক্ত বিষয়ে মেয়ের মা সংশ্লিষ্ট থাকায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭(৮)ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার উপস্থিত সকলের সম্মুখে ছেলে-মেয়ে ও তাদের পিতামাতাকে অঙ্গীকার করে নেন, ছেলে ও মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিতে পারবে না। যদি তারা কোন ধরনের যোগাযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা: অহিদুজ্জামান, এ এস আই সুজিত, ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্যা ফাতেমা খাতুন ও ইউপি সদস্য রওনাক-উল-রিপন প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd