কলারোয়ায় উন্নয়ন পরিষদের ট্রেনিং এন্ড রিসোস স্টোরের নতুন ভবনে দোয়া অনুষ্ঠান


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বেসরকারী সংস্থা উন্নয়ন পরিষদের ট্রেনিং এন্ড রিসোস স্টোরের নতুন ভবনে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২সেপ্টেম্বর বুধবার দুপুরে ওই দোয়া অনুষ্ঠানটি উপজেলার শ্রীপতিপুর উন্নয়ন পরিষদের ট্রেনিং এন্ড রিসোস স্টোরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কয়লা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা, ইউপি সদস্য রহিমা বেগম কাজল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সন্দীপ কুমার রায়, উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, উপজেলা উন্নয়ন পরিষদের প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম রবি, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মনি শংকার হালদার, সুপারভাইজার আশরাফ আলী, শরিফুল ইসলাম, বেলাল হোসেন, মমতাজ পারভীন, রুবেল গাজী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *