1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির মানুষ চান সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনির মানুষ চান সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের দনি যত ঘনিয়ে আসছে, দেশজুড়ে যেমন উত্তেজনা বাড়ছে, তেমনি সাতক্ষীরার আশাশুনি উপজেলাতেও ভোটারদের প্রত্যাশা স্পষ্ট- সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন। সাধারণ মানুষ চায়, ক্ষমতায় আসুক এমন সরকার, যা জনকল্যাণমুখী হবে এবং জনগণের নিত্যদিনের সমস্যা সমাধানে দায়িত্বশীল হবে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মানুষ কেবল ভোটের ফলাফলের দিকে নয়, সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিও নজর রাখছেন।
আশাশুনির বুধহাটা, দরগাপুর ও শোভনালী এলাকায় সরজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললে দেখা যায়, প্রত্যেকের প্রত্যাশা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মৎস্যব্যবসায়ীরা বলেন, “শীতের তিন মাসে একদম বেকার থাকি। আগের মতো ব্যবসা নেই। সরকারের সহযোগিতা থাকলে পরিবার নিয়ে খেয়ে-পরে চলতে পারি। আমরা চাই এমন সরকার আসুক, যারা সাধারণ মানুষের পাশে থাকবে।” আরও অসংখ্য শ্রমজীবী ও কৃষক জীবন-সংকটে ভুগছেন। তরুণ ভোটারদের উদ্দীপনা চোখে পড়ার মতো। শ্রীউলা ইউনিয়নের রেজওয়ানা জেসমিন (২২) এবার প্রথম ভোট দেবেন। তিনি বলেন, “প্রথম ভোটটা যেন সঠিকভাবে দিতে পারি। যোগ্য প্রার্থীকে ভোট দেব।”
একইভাবে, মিলন মন্ডল (২৩) বলেন, “এক্সাইটেড লাগছে। তবে সব দিক বিবেচনা করে ১২ ফেব্রুয়ারি সুষ্ঠ নির্বাচন চাই। যোগ্য প্রার্থীকে ভোট দেব।” প্রথমবার ভোট দিচ্ছে এমন তরুণদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে চাইলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা অপরিহার্য। বয়স্ক ও শ্রমজীবী নারীরাও তাদের অধিকার নিশ্চিত করতে সচেষ্ট। বুধহাটার মেনুকা দাসী (৬৯) দৈনিক আজকের সাতক্ষীরা দর্পন এর প্রতিনিধিকে বলেন, “স্বামী মারা যাওয়ার পর চালের মিলে কাজ করি। বয়স্ক ভাতা, টিসিবি কার্ড পাওয়ার জন্য অপেক্ষা করছি। চাই এমন সরকার আসুক, যারা আমাদের মত ভুক্তভোগী নারীদের খুঁজে বের করে সহায়তা করবে।” নাগরিক কমিটি ও স্থানীয় বিশ্লেষকরা মনে করেন, উপজেলায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক ও যানজট। তাই আসন্ন নির্বাচনের ইশতেহারে এই দুটি বিষয়কে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করতে হবে।
বিজয়ীরা যেন নির্বাচিত হওয়ার পরই এই সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেন, নাগরিকরা সেটিই প্রত্যাশা করছেন। আশাশুনির সাধারণ মানুষের দাবি ও প্রত্যাশা স্পষ্ট- ভোট যেন ক্ষমতার লড়াই নয়, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করে। সুষ্ঠ নির্বাচন এবং যোগ্য প্রার্থী নির্বাচনই সেই লক্ষ্য পূরণের একমাত্র উপায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd