1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সকল ভোট কেন্দ্রে পৌছে গেছে। সহকারী রিটার্নিং অফিসার ব্যাপক প্রস্তুতির মধ্যদিয়ে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে নির্বাচনের সরঞ্জামাদি হস্তান্তরের ব্যবস্থা করেন।
সাতক্ষীরা-৩ আসনের আশাশুনি অংশে ৮৬টি ভোট কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ১৪টি ঝুঁকিপূর্ণ ও ১৯টি বেশী ঝুঁকি পূর্ণ হিসাবে চিহ্নত করা হয়েছে। সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনার জন্য প্রত্যেক কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিয়ে স্ব স্ব ভোট কেন্দ্রে চলে যান। প্রত্যেক ভোট কেন্দ্রের জন্য ২ জন করে পুলিশ, ১৩ জন করে আনসার ও একজন করে গ্রাম পুলিশ নিয়োগ করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান জানান, আশাশুনি উপজেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২টি মোবাইল টিম, সেনাবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ান, র‌্যাব-৬ এর একটি টিম দায়িত্ব পালন করছেন। এছাড়া একজন সিভিল জাজের নেতৃত্বে ইলেকট্রলার ইনকোয়ারী এ্যাডজুডিকেশন টীম দায়িত্ব পালন করছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু নির্বাচন সফল ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd