1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আইন পেশায় যোগ দিলেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰আইন পেশায় যোগ দিলেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন📰পাইকগাছায় নাবার খাল পুনঃখনন কাজের উদ্বোধন📰সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন হয়ে উঠেছে দস্যুদের স্বর্গ📰সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহে পাম্পে পাম্পে ভোগান্তি📰প্রয়াত শিক্ষানুরাগী শফিউল আলমের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত📰কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ📰সাতক্ষীরায় উপজেলা নির্বাচনে কোমর বেঁধে নামছে জামায়াত: ৭ উপজেলায় প্রার্থী চূড়ান্ত📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল

আইন পেশায় যোগ দিলেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাংবাদিক এসএম বিপ্লব হোসেন আইন পেশায় যুক্ত হয়েছেন। জাতীয় দৈনিক মানবজমিন এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবার তিনি আইনজীবী হিসেবে নতুন পথচলা শুরু করলেন।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সাতক্ষীরা জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে গত রোববার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন বিপ্লব।
জানা গেছে, দীর্ঘদিন সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসংগতি ও অসহায় মানুষের কথা তুলে ধরেছেন এসএম বিপ্লব হোসেন। এবার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের আইনি অধিকার রক্ষায় সরাসরি ভূমিকা রাখতে আইন পেশায় যুক্ত হলেন তিনি।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সাতক্ষীরা ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পান।
২০১১ সালে সাতক্ষীরা থেকে সম্প্রচারিত রেডিও নলতায় যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা। এরপর সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূতে কাজ করার পাশাপাশি তিনি দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অনুসন্ধানী প্রতিবেদন ও লেখনী ইতোমধ্যে জেলার সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে।
আইন পেশায় যুক্ত হওয়া প্রসঙ্গে অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন বলেন, আমি সবসময় সত্য ও ন্যায়ের পাশে থাকতে চেয়েছি। সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরেছি, আর এখন আইনজীবী হিসেবে মানুষের আইনি সহায়তা দিতে চাই। নির্যাতিত ও বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারলে সেটিই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।
তিনি আরও বলেন, এই অবস্থানে পৌঁছাতে পরিবার, শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্খীদের সহযোগিতা পেয়েছি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আইন পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রেও তার পথচলা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ন্যায়, সত্য ও মানুষের কল্যাণকে সামনে রেখে দুই ক্ষেত্রেই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd