1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান প্রাক্তণ ছাত্ররা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার📰সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ব্যবস্থা পরিদর্শন

অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান প্রাক্তণ ছাত্ররা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস সাতক্ষীরা জেলায় ব্যাপকভাবে বিস্তার করেছে। করোনা পরিস্থিতি প্রতিরোধ প্রচেষ্টায় সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের ভূমিকা অব্যাহত রয়েছে। প্রতিদিনের ন্যায় ৬ষ্ট দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জুলাই) সাতক্ষীরা পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অসহায় কর্মহীন সাধারণ মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছে ‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠন। ৩ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার প্যাকেট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, রেজাউল ইসলাম, আব্দুর রশিদ, সিরাজুল ইসলাম, কাজী আক্তার হোসেন, মোসফিকুর রহমান মিল্টন, মোস্তাক আলী, ছিদ্দিকুর রহমান বাবু, আলীনুর খান বাবলু, কাজী ইকবাল হাসান, কাজী ফারুক হাসান, জাহাঙ্গীর হাসান খোকন, কাজী কবিরুল হাসান বাদশা, কর্ণেল বাবু, জিএম মিজান, শহিদুল ইসলাম, মনোয়ার, আব্দুল খালেক প্রমুখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে লকডাউন এর জন্য কর্মহীন অসহায় পরিবারে মাঝে ৫ম দিনের মতো রান্না করা খাদ্য নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠনটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd