-
বুধহাটা-নৈকাটি সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরমে
আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার বুধহাটা টু নৈকাটি সড়কে বেহাল দশায় সড়কে যাতয়াতাকারী যানবাহন ও জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বৃষ্টির পানি ও কাদামাটির ছোটবড় গর্তের পড়ে সড়ক দুর্ঘটনা ও যানবাহন চলাচল খুবই ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কের বেউলা বসাক বাড়ি থেকে নৈকাটি শেষ সিমানা পর্যন্ত কার্পেটিং সড়ক দীর্ঘদিন সংস্কার করা হয়নি। ফলে সড়কের অসংখ্য স্থানে ছোট…
-
সাতক্ষীরায় খানবাহাদুর আহছানউল্লা রচিত বুক কর্নারের উদ্বোধন
তুহিন হোসেন: সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক ও সমাজহিতৈষী খানবাহাদুর আহছানউল্লার রচিত বইয়ের বিক্রয় কেন্দ্র বুক কর্নারের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের পাকাপুলের মোড়ে বই সাগর লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে এই বুক কর্নারের ভার্চুয়ালি উদ্বোধন করেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি। খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের…
-
কুলিয়ায় গোপনে বাল্য বিবাহ করেও শেষ রক্ষা হলো না: মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা
বিশেষ প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় গোপনে বাল্য বিবাহ করেও শেষ রক্ষা হলো না। সরজমিনে গিয়ে জানা যায়, বহেরা গ্রামের হযরত আলী শাহাজীর পুত্র ৮ম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান (১৪), একই গ্রামের রবিউল ইসলাম শাহাজীর কন্যা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় এক পর্য্যায়ে মেয়ের মায়ের সহযোগিতায় ০১/০৮/২১ তারিখে সাতক্ষীরা কোর্টের এভিডেভিট এর মাধ্যমে বিবাহ…
-
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক
শাহিনুর ইসলাম: দেবহাটা উপজেলার কুলিয়ায় বাল্য বিবাহ, যৌতুক, যৌন হয়রানি, ইভটিজিং, মাদক, মানবপাচার ও নারীর প্রতি অমানবিক আচারন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪আগষ্ট) দুপুর ১২টায় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায়…
-
শোকাবহ আগষ্ট হচ্ছে আমাদের বাঙালী জাতির জীবনে অশ্রুঝরা বেদনাদায়ক কষ্টের মাস-এমপি রবি
নিজস্ব প্রতিনিধি: ‘পিতা তোমার বুলেটবিদ্ধ বুকটাই আমাদের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা…
-
কলারোয়ায় চুরির অভিযোগে গৃহবধূকে নির্মম নির্যাতন; আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি; সাতক্ষীরার কলারোয়ায় মাত্র দুটি ইট চুরির অভিযোগে গৃহবধূকে চুল কেঁটে ও গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযান চালিয়ে প্রধান আসামি আফছার আলী লেদুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিয়াডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত শওকত আলী গাজীর ছেলে। এর আগে মঙ্গলবার রাতে কলারোয়া থানায় নির্যাতিতা…
-
কলারোয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক-২
শেখ রাজু রায়হান কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে আমজাদ হোসেন (৫০) ও নেছার আলী (৫৩) নামে ২ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। তাদের উপজেলা পৌর সদরের মুরারীকাটির হাবুজেল মোড় থেকে আটক করা হয়। মামলার বিবরণে জানা গেছে- গত ৯আগস্ট দুপুরের দিকে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলন ও নিউজ…
-
কলারোয়ার স্কাউট এডহক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলা স্কাউট এডহক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় স্কাউট’র নিয়মিত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই কমিটি গঠন করা হয়। শুক্রবার(১৩আগষ্ট) সকাল ১০টায় স্বল্প পরিসরে উপজেলা পরিষদ হলরুমে ও জুম মিটিং এ সকল শিক্ষকদের উপস্থিতিতে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার…
-
সামাজিক ও রক্তদান সেবায় আমরা’র উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি: ফ্রি ব্লাড ক্যাম্পিং ও স্বেচ্ছায় রক্তদানে উতসাহিতকরণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দক্ষিণ আলিপুর প্রিয়নার্থ ফুটবল মাঠে ‘সামাজিক ও রক্তদান সেবায় আমরা’ এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের নব-নির্বাচিত সভাপতি সৈয়দ রাশিদুজ্জামান নাইমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় আরো…
-
বুধহাটা আট দলীয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা ড্র
লিংকন আসলাম আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে ছাত্রলীগ কর্তৃক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা গোল শুন্য ড্র হয়েছে। বি গ্রুপের খেলায় পাইথালি মিলন মহল যুব সংঘের মুখোমুখি হয় বাঁকড়া ইউনাইটেড ক্লাব। পাইথালি মিলন মহল যুব সংঘের অধিনায়ক অ্যাডভোকেট জাকারিয়া আহম্মেদ ও বাঁকড়া ইউনাইটেড ক্লাবের অধিনায়ক আছাদুল ইসলামের অধিনে আক্রমণ পাল্টা…
