-
কলারোয়ার চার হত্যা মামলার রায়হানুরের ফাঁসির রায়
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার উপজেলার খলিসা গ্রামে একই পরিবারের স্বামী স্ত্রী ও তাদের দু’ সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামী রায়হানুর রহমানকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার সাতক্ষীরার জ্যেষ্ট দায়রা জজ শেখ মফিজুর রহমান এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন। একই আদেশে আসামীকে সাত দিনের মধ্যে…
-
দেবহাটা প্রেসক্লাবসহ ১০ প্রতিষ্ঠানে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবসহ উপজেলার ১০টি প্রতিষ্ঠানে উন্নয়ন প্রকল্প বরাদ্দ দিয়েছে জেলা পরিষদ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের প্রতিশ্রæতি বাস্তবায়নে বরাদ্দকৃত এসকল উন্নয়ণ প্রকল্পের ওয়ার্ক অর্ডার চিঠি মঙ্গলবার স্ব-স্ব প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। দেবহাটা প্রেসক্লাবে বরাদ্দকৃত এক লক্ষ…
-
বেনাপোল স্থলবন্দরে ভারতের উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে
বেনাপোল প্রতিনিধি: ভারত সরকারের দেওয়া উপহারের পঞ্চম তথা শেষ চালানের আরও নয়টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। এ নিয়ে পাঁচ চালানে ভারত থেকে এলো ১০৯টি অ্যাম্বুলেন্স। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে আসে। জানা যায়, গত ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলায়…
-
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ট্রলারসহ ৪৪ জেলে আটক
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মেহেরআলী চর এলাকার একটি খালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। গতকাল সোমবার সন্ধ্যায় সুন্দরবন বিভাগের বিশেষ বাহিনী ‘স্মার্ট প্রেট্রেলিং’ টিমের সদস্যরা তাদের আটক করেন। এসব জেলে বন বিভাগের পাশ-পারমিট ছাড়াই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দুবলাচর ও মেহেরআলীর…
-
খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক কর্মশালার সমাপনী
নিজস্ব প্রতিনিধি: খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী (মঙ্গলবার) নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা (উইএসএমএস) প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অতিথিরা বলেন, টেকসই উন্নয়ন অর্জনে নারীর ক্ষমতায়ন জরুরি বিষয়। আত্মকর্মসংস্থানে নারীদের জন্য সরকারের অনেক কর্মসূচি রয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে দক্ষতামূলক প্রশিক্ষণ গ্রহণ…
-
আশাশুনিতে ওয়ারেন্টভূক্ত আসামী আটক-৯
লিংকন আসলাম আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৯ জন আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে রবিবার এসআই জাহাঙ্গীর সেলিম, এসআই গাজী নূর নবী, এসআই ফকির জুয়েল রানা, এসআই নবাব আলী, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই মিঠুন মন্ডল, এসআই মামুন হোসেন, এএসআই নাজিম উদ্দীন, এএসআই হাবিবুর রহমান সঙ্গীয়…
-
আশাশুনির আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা
আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আনুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিগত ৩১/৩/২১ তারিখে আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর তাদের প্রত্যক্ষ…
-
দেবহাটায় ইজিবাইক মালিক ও চালক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ইজিবাইক মালিক ও চালক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ সেপ্টেম্বর, ২১ সকাল ১১ টার সময় উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে সভাপতিত্বে করেন আমিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ.এম সোহাগ…
-
সাতক্ষীরায় নির্বাহী প্রকৌশলীর সাথে ঠিকাদারদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়
তুহিন হোসেন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবাগত নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা (ইইডি) রিংকন বিশ্বাস’ র সাথে জেলার ঠিকাদার বৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ মতবিনিময় সভায় সাতক্ষীরা’র বিশিষ্ট ঠিকাদার এস এম শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী…
-
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে নারীসহ দুই জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তারা মারা যান। এর মধ্যে একজন নারী ও এক জন পুরুষ। মৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের মর্জিনা খাতুন (৬০) ও তালা উপজেলার মাগুরডাঙ্গা গ্রামের আব্দুর রহমান (৬৫)। জেলা স্বাস্থ্য বিভাগ…
