-
ব্রহ্মরাজপুর ইউনিয়নে মাটির রাস্তার দুই পার্শে্ব তালের বীজ রোপন করলেন এমপি রবি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি নিরসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কাবিটা কর্মসূচির মাটির রাস্তার দুই পার্শে^ তালের বীজ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর এলাকায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর…
-
জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন দোয়া ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি, মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানস কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের আহবানে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সংগঠনের…
-
জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুল রাজ্জাক পার্ক থেকে জেলা ছাত্রলীগের আয়োজনে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে শহীদ রাজ্জাক পার্কে এসে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি…
-
সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: “তথ্য আমার অধিকার জানা আছে কি সবার” ও তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে আলোচনা…
-
সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিব এর বদলি জনিত বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি: “যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়” কবিতার চরণের উদ্ধৃতি সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে…
-
কলারোয়ায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে প্রনোদনার ঋণের চেক বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রনোদনা ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৭সেপ্টেম্বর) সকালে উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন স্থানের ৪জন গাভী পালন, মৃতশিল্প ও মৎস্য চাষীর মধ্যে ৬লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়।…
-
কলারোয়ায় দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই বাই-সাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা…
-
জনমূখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনমূখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। সাধারণ মানুষ যাতে স্বস্তির সাথে নাগরিকসেবা পায়, সেজন্য সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। করোনাকালে মানুষের জন্য কাজ করে জনপ্রশাসন তার দক্ষতা প্রমাণ করেছে। তিনি আজ (সোমবার) সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে ‘মিট দ্যা…
-
তালায় ব্যবসায় সনদ শীর্ষক কর্মশালা
তালা প্রতিনিধি: তালা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে ব্যবসায় সনদ শীর্ষক কর্মশালা সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। বে-সরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার এস.ই.পি (ডেইরী) প্রজেক্টের বাস্তবায়নে এবং পিকেএসএফ এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা…
-
বাল্যবিবাহে ছাত্রী সংকটে সাতক্ষীরার শিক্ষা প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরায় করোনাকালে বাল্যবিবাহের সংখ্যা প্রকট হয়েছে। নানা অযুহাতে অল্পবয়সী মেয়েদের বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। ধর্মীয় অপব্যাখ্যা, আদালতের দোহায়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অদক্ষতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারায় বাল্যবিবাহ বন্ধের লক্ষ্য অর্জনে পৌছাতে পারিনি জেলাটি। যদিও সাতক্ষীরা সদর,কালিগঞ্জ, শ্যামনগরসহ অনেক উপজেলা আগেই বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করে প্রশাসন। স্কুল মাদ্রাসার শিক্ষক,…
