-
তালা উপজেলা ক্রেডিট ইউনিয়নের ৫ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
এসএম আজিজুর রহমান রাজু তালা: সাতক্ষীরা তালায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে ২০২০-২০২১ অর্থবছরের ৫ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার(২৫ জানুয়ারী) তালা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে সভাপতি ও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে, বিশেষ অতিথি…
-
কুল্যা টু দরগাহপুর সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরমে
নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর ভায়া বাঁকা সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন, ট্রাক, পিকআপসহ মালবাহী গাড়ি চলাচল করে থাকে। যাত্রীবাহি বাস চলাচল করে। বিভিন্ন যানবাহনে পাইকগাছা, কয়রা, তালা ও আশাশুনির দক্ষিণ অঞ্চলে যাতায়াত করে থাকে মানুষ। সড়কের অসংখ্য স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু…
-
কালিগঞ্জের বিষ্ণুপুরে কমিউনিটি ক্লিনিকে আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান,কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ,সেবা নিন সুস্থ থাকুন, প্রতিপাদ্যকে সামনে রেখে। কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ই জানুয়ারী) সকাল ১০টায় কমিউনিটি ক্লিনিক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিষ্ণুপুর ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে,ঈঐঈচ, ইউনিয়ন…
-
বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে ঢাকা
ক্রীড়া ডেস্ক: অবশেষে জয়ের মুখ দেখলো মিনিস্টার ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর ম্যাচে ফরচুন বরিশালকে ১৫ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে তারকাবহুল দলটি। বিপিএলে এটি ঢাকার প্রথম জয়। গতকাল বরিশালের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৮ উইকেট হারিয়ে বরিশাল সংগ্রহ করেছিল ১২৯ রান। দলের হয়ে সর্বোচ্চ রান…
-
কুল্যায় মৃত্যুর পর মৃত্যু শোকাহত পরিবার
মোঃ ফয়সাল হাবিব, কুল্যা প্রতিনিধি: আশাশুনির কুল্যায় গুনাকরকাটি দক্ষিণপাড়া বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন মরহুম হামিদুল সরদারের দুই পুত্র ,বড় পুত্র মোঃ সুলতান সরদার(৭৩)এর মৃত্যুর চারদিন পর বিশেষ দোয়া অনুষ্ঠানে মেজ ছেলে মোঃ মববুল হোসেন সরদার (৭০) সোমবার আনুমানিক দুপুর ১:২০মিনিটে মৃত্যুবরণ করেন , তারা দুই ভাই দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।একের পর এক মৃত্যুতে গভীর…
-
দুবাইয়ে প্রদর্শিত হবে অ্যালুমিনিয়াম ও স্বর্ণখচিত সর্ববৃহৎ কোরআনের অংশবিশেষ
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সপো-তে প্রদর্শিত হবে অ্যালুমিনিয়াম ও স্বর্ণখচিত বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কোরআন। আজ সোমবার থেকে এক্সপোর পাকিস্তান প্যাভিলিয়নের সামনে শাহিদ রাসসাম এটি প্রদর্শন করবেন। এক হাজার ৫৮৫টি অক্ষর, ৩৫২ শব্দ, ৭৮ আয়াত এবং তিন রুকু বিশিষ্ট সুরা আর-রহমানকে ক্যানভাসের ওপর স্বর্ণ ও অ্যালুমিনিয়াম দিয়ে লেখা হয়েছে। ছয় পৃষ্ঠায় লেখা সুরাটি প্রদর্শিত…
-
মানসিক প্রতিবন্ধীকে শ্যামনগর পৌঁছে দিলেন জেলা ছাত্রলীগের সভাপতি
নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের কন্যা মানসিক প্রতিবন্ধী। এক লম্পটের ধর্ষনের কারণে গর্ভবতী হয়ে পড়ে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার সন্তান জন্ম নেওয়ার পর মৃত্যু বরণ করে। এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেনি ওই প্রতিবন্ধী নারী। তার পিতা হতদরিদ্র হওয়ায় কারনে হাসপাতাল কর্তৃক তাকে ছেড়ে দিলেও গাড়ী ভাড়া না থাকায় নিজ বাড়ী শ্যামনগরে ফিরতে…
-
সাতক্ষীরায় আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কিশোরীদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের নিম্ম আয়ের পরিবারের কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকালে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান ঋষিপাড়ায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আশার আলো কিশোরী সংগঠনের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এই সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান…
-
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রাশেদ আলীর দাফন
স্টাফ রিপোর্টার: দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা রাশেদ আলী ইন্তেকাল করেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। রোববার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মাঘরীর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি সখিপুর আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক আবু সুফি আল মামুনের পিতা। কর্মজীবনে তিনি ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী এবং ৩…
-
ঢাকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অন্তত তিনটি উপধরন পাওয়া গেছে: গবেষণা
ন্যাশনাল ডেস্ক: ঢাকা শহরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অন্তত তিনটি উপধরন (সাব-টাইপ) পাওয়া গেছে বলে সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স গবেষণায় জানা গেছে। সোমবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ঢাকা শহরে যে তিনটি উপধরন আছে সেগুলো আফ্রিকান, ইউরো-আমেরিকান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের…
