-
সাতক্ষীরার নলতা শরীফে আসন্ন ৫৮ তম ওরছ শরীফ স্থগিত
কে এম রেজাউল করিম দেবহাটা: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ,শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক,সুফী-সাধক, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ২৬,২৭,২৮ মাঘ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী আসন্ন ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ আপাতত: স্থগিত হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুণরায় বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা বিবেচনার জন্য নলতা…
-
সাতক্ষীরা শহরে ৩শ পিস ইয়াবাসহ ১ যুবক আটক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকা থেকে ৩শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতের নাম মোর্তজা আহমেদ আহমেদ (৪০)। সে শহরের সুলতানপুর ঝিলপাড়া এলাকার সৈয়দ আকবর আলীর ছেলে। সদর থানার ওসি তদন্ত বাবুল আক্তার জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মেহেদি হাসান, এএসআই মস্তফা, এএসআই জিয়া ও সঙ্গীয় ফোর্সের…
-
সাতক্ষীরা সদরের ভাঁড়–খালীতে দাঁতভাঙ্গা খালের উপরে স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ভাঁড়–খালীতে বহু প্রতিক্ষিত দীর্ঘদিনের দাবী দাঁতভাঙ্গা খালের উপর ৫ ভেন্টের রেগুলেটর স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের ফলক উন্মোচন করে স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবি।…
-
কালীগঞ্জে দীর্ঘদিন ধরে চলছে জুয়ার আসর/ ৯৯৯ ফোন করেও পাওয়া যায়নি কোন প্রতিকার
স্টাফ রিপোর্টার; সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কুমারখালী দুর্গা মন্দির মাঠে প্রায় এক মাস ধরে চলছে লক্ষ্য লক্ষ্য টাকার জুয়ার আসর। একাধিকবার ট্রিপল নাইনে ফোন করেও পাওয়া যায়নি কোন প্রতিকার। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কালীগঞ্জ ইউপি নির্বাচন শেষ হতে না হতেই উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কুমারখালী দুর্গা মন্দিরের উন্মুক মাঠে চলছে লক্ষ্য লক্ষ্য টাকার…
-
আশাশুনিতে সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সঙ্গে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার : আশাশুনিতে সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সঙ্গে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা প্রদান করলেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে সাব-রেজিস্ট্রারের অস্থায়ী কার্যালয় এ মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা প্রদানকলে তিনি বলেন, আশাশুনিতে যোগদানের পর থেকে জনগণের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এখানে একটা সাব রেজিস্ট্রার কার্যালয়ের…
-
দেবহাটা থানার অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল সহ ১ আসামী গ্রেফতার
কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরোঃ দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা। কালে ইং ০২/০২/২০২২ তারিখ, এসআই (নিঃ) সৈয়দ মোবাশ্বের আলী ও সঙ্গীয়…
-
পাখি শিকারী আলাউদ্দিন মাস্টার বন্যপ্রাণী ইউনিটের কাছে হাতেনাতে আটক
নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আলাউদ্দিন মাস্টার পিতাঃমৃত্যু মনির উদ্দিন মাহমুদ সাং কাঞ্চনপুর ডাকঃ মাগুরাঘোনা পোড়াবাড়ি নামক স্থানে আলাউদ্দিন নামক এক পেশাদার পাখি শিকারি কাছ থেকে রাতে পাখি শিকার করার সময় মঙ্গলবার আনুমানিক রাত ২ টা সুভাষিনী স্কুল ও মাদ্রাসার পাশে বাগান থেকে এয়ারগান দিয়ে পাখি শিকার করার সময় হাতেনাতে ধরছে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ…
-
কালীগঞ্জে প্রতিবন্ধী পূর্ণবাসন উন্নয়ন সমিতির কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জে প্রতিবন্ধী পূর্ণবাসন উন্নয়ন সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন হয়েছে। ২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় শহীদ সামাদ স্মৃতি ময়দানে আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য আব্দুর রহমানকে সভাপতি ও গোলাম রব্বানী সানাকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্যারা…
-
উৎপাদন খরচের তুলনায় মুনাফা না পাওয়ায় সাতক্ষীরা জেলার কৃষকেরা গম চাষে অনাগ্রহী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কৃষি বিপ্লব হয়েও দিনে দিনে হারিয়ে যেতে বসেছে কৃষকের অতি পরিচিত শস্য গম। তুলনামূলক আয়ের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রান্তিক কৃষকরা। জেলা কৃষি অফিস বলছে, গত বছর উপজেলায় ১ হাজার হেক্টর জমিতে গম চাষ হলেও সেটা এবার নেমে এসেছে ৮১০ হেক্টরে। গত বছরের তুলনায় এবার…
-
দেবহাটায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার: দেবহাটায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাষ্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দিনভর রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে উক্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণটিতে নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান…
