আজকের সাতক্ষীরা দর্পণ

Illustration of a bird flying.
  • দেবাহাটা থেকে হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্পের কারকার্য খচিত শিল্পকর্ম

    কে এম রেজাউল করিম দেবহাট ব্যুরো: মানুষ দক্ষতা দিয়েই তার সকল শিল্পকর্ম সাজিয়ে তোলে। শিল্পকর্মের মধ্যে মৃৎশিল্প অনেক বেশি আকর্ষণীয়। প্রাচীন ইতিহাসের পাতায় চোখ বুলালে লক্ষ্য করা যায় যে, আগুন জ্বালাতে না পারার আগের কথা, মৃৎশিল্পের কারুকার্য খচিত শিল্পকর্ম যা আমাদের গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য। মানুষ জীবিকা নির্বাহের উপকরণ হিসেবে সৃষ্টি করেছিল সেই অনেক বছর আগে।…

    February 9, 2022
  • সাতক্ষীরায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০৪৮ মেট্রিক টন থাকলেও সংগ্রহ হয়েছে ৫৪ মেট্রিকটন-ধান দিতে অনাগ্রহী কৃষকরা

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সরকারি ভাবে অভ্যন্তরীণ আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযানে আশার মুখ দেখলেও মুখ থুবরে পড়েছে ধান সংগ্রহে। গত দুই মাসে সরকারি ভাবে ৫৪ মেট্রিকটন ধান সংগ্রহ হয়েছে মাত্র। ফলে ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত না হওয়ার শংকা দেখা দিয়েছে। উপজেলা খাদ্য বিভাগ স‚ত্রে জানা গেছে, সাতক্ষীরা সরকারি ভাবে অভ্যন্তরীণ আমন মৌসুমে ২৭ টাকা কেজি…

    February 9, 2022
  • খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন জ্যোৎস্না আরা

    নিজস্ব প্রতিনিধি : “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচি ২০২০-২০২১ এ ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরীতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান, সাতক্ষীরার কৃতি-সন্তান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য নারী নেত্রী সাতক্ষীরার অগ্নি কন্যা জ্যোৎস্না আরা। বুধবার…

    February 9, 2022
  • সাতক্ষীরা সদরের আগরদাঁড়ীতে ক্ষতিগ্রস্থ প্রতিমা শিল্পী রঞ্জনকে নগদ আর্থিক সহায়তা দিলেন এমপি রবি

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের পাল পাড়ায় রাতের আধারে ৪টি কালী প্রতিমা ও নির্মাণাধীন ৫০ টি সরস্বতী প্রতিমা ভাঙচুর হওয়া স্থান ক্ষতিগ্রস্থ প্রতিমা শিল্পী রঞ্জন কুমার কুমার পালের খোঁজ-খবর নিলেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে আগরদাঁড়ী ইউনিয়নের…

    February 9, 2022
  • শ্যামনগর কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম গ্রেফতার

    শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১২টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের অজ্ঞাত স্থান থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। শেখ আব্দুর রহিম শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আবু দাউদের ছেলে। তবে, তার পরিবারের সদস্যদের দাবি, গ্রেফতারের…

    February 9, 2022
  • সাতক্ষীরায় মৌবন ব্যতিক্রম মিষ্টির দোকান, কদর বেশি ঝাল মিষ্টির

    নিজস্ব প্রতিনিধি: মিষ্টির কদর রয়েছে ভোজনরসিক সব শ্রেণির মানুষের কাছে। খুশির খবর উদযাপন, অতিথি আপ্যায়ন, আত্মীয়দের বাড়ি যাওয়ার ক্ষেত্রে মিষ্টির জুড়ি মেলা ভার। তবে এবার সাতক্ষীরায় ব্যতিক্রম মিষ্টির দোকান করা হয়েছে। যেখানে ৩৫ ধরনের মিষ্টির মধ্যে বাড়তি নজর কাড়ছে ঝাল মিষ্টি। সাতক্ষীরা শহরের বাস টার্মিনালের সামনে যেতেই চোখে পড়বে মৌবন সুইটস নামে মিষ্টির দোকানটি। সম্প্রতি…

    February 9, 2022
  • তালায় চুরি করার ব্যবহৃত আলামত সহ আটক-৫

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার চুরি সংগঠনে ব্যবহৃত আলামতসহ তিনজন চুরি মামলার এবং দুইজন নিয়মিত মামলার আসামীকে আটক করেছে তালা থানার পুলিশ। বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এর আগে মঙ্গলবার রাতে আনুমানিক ৮ টা দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তি হলেন তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের মোক্তার মোড়ল ছেলে আব্দুল্লাহ ধুনা (৩০)…

    February 9, 2022
  • সাতক্ষীরায় জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি : বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান “পুষ্টি পবিত্র কোরআনের আলো” শীর্ষক হিফজুল কোরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলের দ্বিতীয় তলায় বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম…

    February 8, 2022
  • আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য লাঙল দিয়ে জমি চাষ

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য লাঙল দিয়ে জমি চাষ। জমি চাষের ঐতিহ্যবাহী একটি চিরায়ত পদ্ধতি ছিলো গরু-মহিষ, জোয়াল ও লাঙল দিয়ে জমি চাষ। এটি ছিলো অনেক উপকারী এক পদ্ধতি। কারণ লাঙলের ফলা জমির অনেক গভীর অংশ পর্যন্ত আলগা করতো। গরুর পায়ের কারণে জমিতে কাদা হতো অনেক এবং গরুর…

    February 8, 2022
  • করোনাকালে বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, ডিভোর্স ও আত্মহত্যার সংখ্যা বেড়েছে

    মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর: দেশে প্রতিদিন শত শত বাল্যবিবাহের কারণে ঝরে পড়ছে হাজারো সম্ভাবনাময় ছেলে মেয়েদের ভবিষ্যৎ। সংশ্লিষ্ট পক্ষ যতই কঠোর হচ্ছে, অপরাধীরা ততই চতুরতার আশ্রয় নিচ্ছে। ফলে বাল্যবিবাহ সমাজে এক বিষফোঁড়া হয়ে টিকে যাচ্ছে। আর করোনা মহামারিতে এ বিষফোঁড়া আরও বেশি ফুলেফেঁপে উঠেছে। করোনাকালে দেশের মানুষের জীবন ও জীবিকায় অর্থনৈতিকভাবে যে নেতিবাচক প্রভাব পড়েছে,…

    February 8, 2022
←Previous Page
1 … 733 734 735 736 737 … 885
Next Page→

আজকের সাতক্ষীরা দর্পণ

Proudly powered by WordPress