আজকের সাতক্ষীরা দর্পণ

Illustration of a bird flying.
  • কলারোয়া স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী পুলিশের হাতে আটক

    কামরুজ্জামান ও আলমগীর হোসেন,কলারোয়া: প্রকাশ্য দিনের বেলায় নাজমা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে তার স্বামী আব্দুল আলিম। মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রী হত্যার অভিযোগে আলিমকে পুলিশ আটক করেছে। নিহত গৃহবধু নাজমার ছেলে বাবু সরদার জানায়, সকাল থেকে তার বাবা মায়ের সাথে…

    March 8, 2022
  • শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

    শেখ ফিরোজ হোসেন, শ্যামনগর ব্যুরো চীফঃ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৮ মার্চ(মঙ্গলবার) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম,পি এস, এম, জগলুল হায়দার এর উপস্থিতিতে সকল সাংবাদিকদের সর্বসম্মতিতে আগামী এক বছরের জন্য শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটির সভাপতি আলহাজ্ব জি,এম, আকবর কবীর, সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল,…

    March 8, 2022
  • দেবহাটায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

    কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর আজকের এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”। এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই…

    March 8, 2022
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিনিধি: ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই গতকাল অগ্রগণ্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ…

    March 8, 2022
  • খুলনায় শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি: ৫০তম উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান (মঙ্গলবার) সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকান্ড সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর অবদান রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও…

    March 8, 2022
  • মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস পালনের প্রস্তুতি সভা

    নিজস্ব প্রতিনিধি: আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা (মঙ্গলবার) দুপুরে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রত্যুষে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, ৩১ বার তোপধ্বনি ও সরকারি, আধাসরকারি, বেসরকারি…

    March 8, 2022
  • সাতক্ষীরার জয়নগর ও কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানসহ চেয়ারম্যান’ শব্দের পরিবর্তন চান নারী জনপ্রতিনিধিরা

    নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটে পুরুষদের বেলায়, ‘ব্যাটসম্যান’ আর নারীদের বেলায় লেখা হতো ‘ব্যাটার’। দীর্ঘদিন চলে আসা এই রীতি সম্প্রতি সংশোধন করেছে ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এখন উভয় ক্ষেত্রে ‘ব্যাটার’ লেখা হয়। বাংলাদেশে চেয়ারম্যান পদটিতে এতদিন পুরুষদের একচেটিয়া আধিপত্য ছিল। হয়তো সবার ধারণা ছিল, এই পদে কোনও নারী কখনও আসবেন না। পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা…

    March 8, 2022
  • সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি’র সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলাকে আহবায়ক করে ৯সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সভায়…

    March 8, 2022
  • কালিগঞ্জে সরকারি খাল উন্মুক্ত করার দাবিতে ঝাড়– মিছিল ও সমাবেশ

    স্টাফ রিপোর্টার: সরকারি খাল উন্মুক্ত করার জন্য প্রক্রিয়া শুরু করায় সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকনের নামে ডাকাতি মামলা দেওয়ার প্রতিবাদে ঝাড়– মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে এসব কর্মসূচি পালিত হয়। প্রথমে ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ ঝাড়– হাতে নিয়ে বিক্ষোভ করেন, এরপর বাজার…

    March 8, 2022
  • তালায় নারী দিবস পালিত ও কিডনি দান কারী আনোয়ারা কে আর্থিক সহায়তা প্রদান

    জহর হাসান সাগর: নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই শ্লোগানকে সামনে রেখে তালায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মঙ্গলবার (৮ মার্চ) সকালে তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ এর সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভায় পাঁচ জন সফল নারী…

    March 8, 2022
←Previous Page
1 … 704 705 706 707 708 … 885
Next Page→

আজকের সাতক্ষীরা দর্পণ

Proudly powered by WordPress