-
কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদ্বয়ের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় শহীদ সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে…
-
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন
বিশেষ প্রতিনিধি: দেবহাটা উপজেলার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুলিয়া ইউপির চেয়ারম্যান আছাদুল হক। এসময় শিক্ষক সেলিমুজ্জামান, মনিরুল ইসলাম, রুবেল আহম্মেদ, রাম প্রসাদ,…
-
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
নিজস্ব প্রতিনিধি: মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আজ (শনিবার) খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা…
-
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট চত্বরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে…
-
সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পূষ্পাস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বারবার নির্বাচিত গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (২৬ মার্চ) সকাল ৭টায় শহরের খুলনা রোড মোড়ে জেলা প্রশাসনের আয়োজনে এসময়…
-
সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।…
-
বিশেষ সম্পাদকীয়, মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণ করছি শ্রদ্ধায়,ভালবাসায়,পরম মমতায়
মোঃ তুহিন হোসেন: আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই মহান দিনে আমরা মুক্তিযুদ্ধের সব শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ সব নেতার স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আন্তরিক সংহতি ও সহমর্মিতা জানাচ্ছি মুক্তিযুদ্ধে শহীদদের…
-
মহাবিপদে শ্রীলঙ্কা, চালের কেজি ৫০০ টাকা
আন্তর্জাতিক ডেস্ক: ক্রমবর্ধমান বেকারত্ব এবং খাদ্যের গভীর সংকট তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। সারা দেশে লেগেছে হাহাকার। দেশটিতে প্রচন্ড হারে বেড়েছে খাদ্য-পানির দাম। শ্রীলঙ্কার তামিলরা এখন ভারতে আসার চেষ্টা করছেন। ইতোমধ্যেই শ্রীলঙ্কার ১৬ জন ভারতে ঢুকেছেন। তারা শরণার্থী হিসেবে ভারতে ঢুকছেন। দেশটি থেকে ভারতে যাওয়া শরণার্থীরা জানিয়েছেন সেখানে চাল প্রতি কেজিতে শ্রীলঙ্কার মুদ্রায় ৫০০ টাকা অবধি পৌঁছেছে।…
-
তালায় লাইব্রেরিতে শ্যামলী কর্মকারের লেখা বই পাঠকের মনজয় করেছে
জহর হাসান সাগর: সাতক্ষীরার তালায় আঃ সালাম গণগ্রন্থাগারে পাঠকদের মন জয় করে নিয়েছে শ্যামলী কর্মকারের লেখা বই। লাইব্রেরির সদস্য নিয়মিত পাঠক শারমিন আক্তার জানান, শ্যামলী কর্মকারের লেখা বই প্রতিটি গল্পই জীবনমুখী এবং ভাষা গুলো খুব সহজ ভাবে লেখা। যে কেউ বইটি পড়লে ভাষাগুলো বুঝতে পারবেন। উনার লেখা বই ‘পদ্মপাতার জল’বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে।…
-
শ্যামনগরে জলবায়ু সুবিচারের দাবিতে ধর্মঘট
উপকূল প্রতিনিধি: জলবায়ু সুবিচারের দাবিতে উন্নত দেশগুলোকে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের জন্য একটি দ্রুত বাস্তবায়নযোগ্য পথ নকশা প্রণয়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে অভিযোজন তহবিল সরবরাহের দাবি জানিয়েছেন জলবায়ু কর্মীরা। আন্দোলনকারীরা সরকার এবং বিনিয়োগকারীদের প্রকৃতি ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম, বিশেষ করে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি ব্যবহারের জন্য দায়বদ্ধ করে তা থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানি প্রসারেরও আহবান জানান।…
