আজকের সাতক্ষীরা দর্পণ

Illustration of a bird flying.
  • কেঁড়াগাছি সীমান্তে ফেনসিডিলসহ পিতা-পুত্র আটক

    সীমান্ত(কলারোয়া)প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ফেনসিডিল সহ পিতা পুত্র কে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে কেঁড়াগাছি ইউপির সাবেক মেম্বার কেঁড়াগাছি গ্রামের তৌহিদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিল সহ দুজন কে আটক করেছে,সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আবু তাহের পাটোয়ারী জানান, নিজস্ব গোয়েন্দার তথ্য সূত্র অনুযায়ী…

    March 31, 2022
  • সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

    নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা বৃন্দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) পৌরসভার ৯ নংওয়ার্ড কাউন্সিলর এর নিজস্ব কার্যালয়ে বিকেলে ৫ টায় সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের…

    March 31, 2022
  • তালা উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারীসহ ৬ নেতা-কর্মী আটক

    মো. মিজানুর রহমান, তালা (সাতক্ষীরা): তালা উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারীসহ ৬ নেতা-কর্মী আটক হয়েছে। সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। আটককৃতদের বৃহস্পতিবার (৩১ মার্চ) সাতক্ষীরা জেল হাযতে প্রেরন করা হয়েছে। তালা…

    March 31, 2022
  • তালায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: উপজেলার কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে খবর পেয়ে তালা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, গত কয়েকদিন ধরে মধ্য বয়সী অজ্ঞাত এই লোকটি এলাকায় ঘোরাফেরা করতো। বৃহস্পতিবার দুপুরের দিকে কৃষ্ণকাটী গ্রামের মোস্তান সরদারের…

    March 31, 2022
  • সাতক্ষীরায় মেয়েদের চারদলীয় ভলিবল প্রতিযোগিতায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় মেয়েদের চারদলীয় ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে শহরের চালতেতলা কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকালে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর। খেলায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে…

    March 31, 2022
  • কলারোয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক

    নিজস্ব প্রতিনিধিঃ শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) এর নিজ…

    March 31, 2022
  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় গত ১৩ মার্চ তারিখের ৪র্থ পাতায় “রেশমীর সংসার ভাঙলো ভয়ংকর প্রতারক রাসেল” শিরোনামে প্রকাশিত সংবাদটি দৈনিক আজকের সাতক্ষীরা পরিবারের দৃষ্টিগোচর হয়েছে। দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ের সাথে ডিজিটাল হোমিও হল সংযুক্ত দায়িত্ব প্রাপ্ত ব্যবস্থাপনা সম্পাদক হোমিও চিকিৎসক মোঃ শাহ্ আলম, মুনজিতপুর, সাতক্ষীরা। ডিজিটাল হোমিও হলে রেশমী নামে যে…

    March 31, 2022
  • কেবল আত্মসমর্পণ করলেই মারিউপোলে হামলা বন্ধ হবে: পুতিন

    আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলে হামলা কেবল তখনই বন্ধ হবে যখন ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করবে। মঙ্গলবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপে এ মন্তব্য করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। তবে ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোল থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনায় সম্মত হয়েছেন…

    March 30, 2022
  • জেলা তথ্য অফিসের আয়োজনে তালায় “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন শীর্ষক” মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে বুধবার বিকাল ৩টায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…

    March 30, 2022
  • সাতক্ষীরায় ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন

    সাতক্ষীরা সদর প্রতিনিধি: সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সাতক্ষীরা পৌর শহরের বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া ফুটবল মাঠে ‘বাল্য বিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়’ প্রতিপাদ্যে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনে সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা…

    March 30, 2022
←Previous Page
1 … 687 688 689 690 691 … 885
Next Page→

আজকের সাতক্ষীরা দর্পণ

Proudly powered by WordPress