-
পাটকেলঘাটায় স্বামীর গোপানাঙ্গ কেটে দিলো স্ত্রী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় অন্য নারীর সাথে পরকিয়া সম্পর্কের সন্দেহের জের স্বামীর গোপানাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্ত্রী শারমিন বেগম(২৩) আটক করেছে পুলিশ। স্বামী মেহেদী হাসান(২৮)সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। মেহেদি হাসান তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারশা গ্রামের নওয়াব আলী শেখের পুত্র । সোমবার দিনগত রাত ২টার দিকে…
-
তালায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ টি হোটেলে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এঁর নেতৃত্বে মঙ্গলবার (১২ এপ্রিল )তালা উপজেলায় বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন( ২০০৯)লঙ্ঘন করার অপরাধে জাতপুর বাজারের নিউ সাতক্ষীরা…
-
আশাশুনি হাসপাতালে মাসিক সমন্বয় সভা

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তানে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে সভায় মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ নাহিয়ান হোসেন নয়ন, ডাঃ কৃষ্ণা বসাক, ডাঃ ফাতেমাতুজ জোহরা, সেনেটারী ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা,…
-
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) পার্লামেন্টে ভোটগ্রহণের আগে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ওয়াক আউট করেন। এর আগে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী…
-
কুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোনাজাত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোনাজাত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার ১০ এপ্রিল বিকাল ৪ টার দিকে তিনি দক্ষিন কুলিয়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বীর মুক্তিযোদ্ধা মোনাজাত আলীর দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। সোমবার ১১ এপ্রিল সকাল ১১ টায়…
-
পাতিলেবুর উপকারিতা
স্বাস্থ্য ডেস্ক: দুই চা চামচ লেবুর রস, দুই চা চামচ আদার রসে একটু চিনি মিশেয়ে খেলে বদহজমজনিত সব রকমের পেটব্যথা সারে। লেবু আর পিঁয়াজের রস ঠান্ডা পানিতে মিলিয়ে খেলে বদহজমের জন্য যে পেটের অসুখ তাতে উপকার হয়, এমনকি কলেরাতেও উপকার পাওয়া যায়। শোয়ার সময় পানিতে গরম পানিতে মিশিয়ে লেবুর রস খেলে সর্দি সারে। কিছুদিন ধরে…
-
বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: তৃতীয় দিন শেষেই ভর করছিল হারের শঙ্কা। কারণ চতুর্থ ইনিংসে ৪১৩ রান করা সম্ভব না। আগের দিন ৩ উইকেট হারিয়ে সেই শঙ্কা জোড়ালো হয়েছিল। সোমবার চতুর্থ দিনে বাকি ৭ উইকেটে লড়াইও করতে পারেনি বাংলাদেশ। এক ঘণ্টায় ৮০ রানে অল আউট বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৩৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজে…
-
কলারোয়ার সোনাবাড়ীয়ায় টিসিবি’র পণ্য বিক্রয় উদ্বোধন

সোনাবাড়ীয়া প্রতিনিধি: কলারোয়ার সোনাবাড়ীয়ায় সল্প মুল্যে নিন্মবিত্ত পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে। সোমবার ১১ই এপ্রিল সকালে সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল। টিসিবি’র ডিলার জনতা এন্টারপ্রাইজের ট্রাক থেকে দ্বিতীয় বারের মত অসংখ্য মানুষ নির্ধারিত মুল্যে পণ্য ক্রয়…
-
সাতক্ষীরায় ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষের আবশ্যকতা শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি: “চিংড়ির উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে বাগদা চিংড়ির পাশাপাশি ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষের আবশ্যকতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় ফিশারিজ প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এফপিবি পিসি) এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএফই এ)-এর যৌথ উদ্যোগে শহরে মোজাফফার গার্ডেন (স্বর্ণলতা) সেমিনার কক্ষে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট…
-
অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব- মমিনুল ইসলাম

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস পরিচালনা করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় স্কুলের ৩য় তলায় হল রুমে এ ক্লাস পরিচালনা করা হয়। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও সাংবাদিকদের অংশ গ্রহনে ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন, প্রধান অতিথি আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম…
