-
চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস

ন্যাশনাল ডেস্ক: চলতি মার্চ মাসে দেশে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। মার্চ মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা…
-
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান

খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান অনুষ্ঠান (রবিবার) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের সকল নারীই অদম্য। শিক্ষা হলো আলো আর আলো হলো নূর।…
-
তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা

কাজী সোহাগ পাইকগাছা: খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলার তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষানীরা। কেউ বীজতলা প্রস্তুত করছেন, কেউ কেউ রোপন করছেন, আবার কেউ কেউ পানি সেচ দেওয়ার কাজে ব্যস্ত রয়েছেন। দম ফেলার সময় নেই তাদের। তবে সার, কীটনাশক ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি নিয়ে চিন্তিত তারা। গত বছরের তরমুজ চাষে কৃষকদের লকসান হওয়ায়…
-
কোন সেবায় কত ফি, টাঙাতে হবে সব ভূমি অফিসে

ন্যাশনাল ডেস্ক: নামজারি, খতিয়ান ফি ও মৌজা ম্যাপের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে ভূমি অফিসে দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের মাধ্যমে টাঙিয়ে রাখতে হবে। ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাঠানো হয়েছে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে। চিঠিতে বলা হয়, চার ফুট বাই আড়াই ফুট আকারের সাইনবোর্ডে সেবাভিত্তিক…
-
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থান

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার…
-
বাবা ছিলেন জিয়া-খালেদার মন্ত্রী, অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক: সাবেকমন্ত্রী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি ছোট সন্তান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তারেক রহমানের নতুন মন্ত্রীসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তার বাবা প্রয়াত তরিকুল ইসলামও জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পরে খালেদা জিয়ার দুই মেয়াদের মন্ত্রিসভায় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাঁধে…
-
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক: অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৮ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ…
-
একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

খুলনা প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় ও অনন্য দিন। একুশ আমাদের অহংকার, একুশ আমাদের চেতনা। একমাত্র বাঙ্গালি জাতি ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। তিনি শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা…
-
কুলিয়ায় শিশুদের প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ‘পট গান’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার কুলিয়ায় শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন ও লোকজ ‘পট গান’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেসরকারি সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় ইউনিয়নের পূর্ব কুলিয়া বাধের মুখ বাসন্তী মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যের আবহে আয়োজিত এই অনুষ্ঠানে…
-
রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়

ন্যাশনাল ডেস্ক: পবিত্র রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্কুলের ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করেছে মন্ত্রণালয়। নতুন তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮…