Category: শ্যামনগর

  • কালিঞ্চী নদীর চরের গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী নদীর চরের গাছ থেকে বিবস্ত্র অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি নিয়ে চলছে নানা গুঞ্জন। উদ্ধারকৃত যুবক শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জবেদ আলী গাজীর পুত্র মোঃ ইয়াছিন গাজী (৩৮)। একাধিক সূত্রে জানা যায়, ইয়াছিন পেশায় একজন…

  • বিশ্ব পানি দিবসে সুন্দর উপকূলবাসীর ব্যাতিক্রমী কলসবন্ধন

    আবু সাঈদ সাতক্ষীরা : মাটির নীচের পানি অশেষ নয়, আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হউন” এই  প্রতিপাদ্যকে ধারন করে বিশ্ব পানি দিবস  উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগরে  উপকুলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস হাতে নিয়ে কলসবন্ধন করেছেন উপকূলবাসী। শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।…

  • সুন্দরবনে মধু চুরির মহোৎসব, নেপথ্যে ভেজাল মধু ব্যবসায়ী

    শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন অংশ হতে মধু চুরির মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। মাছ ও কাঁকড়া শিকারের আড়ালে অসাধু বনজীবিরা সুন্দরবনে ঢুকে এমন অপকর্ম করছে বলে অভিযোগ। পেশাদার মৌয়ালদের দাবি মৌসুম শুরুর আগেই সুন্দরবনের মধু চুরির সাথে সুন্দরবন পাড়ে বসবাসরত ভেজাল মধু ব্যবসায়ীরা জড়িত। চাষের ও চিনি জ¦ালিয়ে তৈরী মধুর সাথে খলিশা…

  • শ্যামনগর বন্যাতলা উপকুল রক্ষা বাধে ধস, এলাকাজুড়ে আতংক

    জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বন্যাতলা এলাকার ৭/২ নং পোল্ডারের উপকুল রক্ষা বাঁধে মারাত্মক ধসের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে আকস্মিকভাবে সেখানকার ১৫০ ফুটেরও বেশী জায়গাজুড়ে বাধ পাশের খোলপেটুয়া নদীতে বিলীন হলে এমন অবস্থার সৃষ্টি হয়। ধসে যাওয়া অংশে মাত্র চার থেকে পাঁচ ফুট বাধ অবশিষ্ট থাকায় এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে…

  • সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের ভোটকেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

    জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) এর ভোটকেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টদের নিয়ে সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০মার্চ) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে ধলবাড়িয়া ইউনিয়নের সেকেন্দারনগর চৌমুহনীতে অবস্থিত রংধনু কমিউনিটি সেন্টারে এ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা-৪ আসনের পরিচালক সহকারী অধ্যাপক মোজাম্মেল হকের…

  • সীমান্তে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

    আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে ভাদিয়ালী মাঠ নামক স্থান হতে ৪৫ হাজার…

  • শ্যামনগরে আ.লীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেপ্তার

    শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আ.লীগ নেতা হাফিজুর রহমান লিটিল (৩৮) ও শ্রমিকলীগ নেতা আব্দুর রাজ্জাক(৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে শ্যামনগর থানা পুলিশ উপজেলার চন্ডিপুর ও খানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় পল্লী ও শ্যামনগর পৌরসভার চন্ডিপুর এলাকার জিয়াদ আলী ও হোসেন আলী গাজীর ছেলে। তারা যথাক্রমে ইউনিয়ন আ.লীগের…

  • শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

    সুমন হোসেন শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে। বুধবার (১৯ মার্চ) বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল…

  • শ্যামনগরে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা বিএনপির নেতা হতে দৌঁড় ঝাঁপ শুরু

    নিজস্ব প্রতিনিধি : গত ৫ ই আগস্টে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর শ্যামনগরে তাদের গুটিকয়েক দোসর বিএনপির নেতা হতে দৌঁড় ঝাঁপ শুরু। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো এই দেশের মাটিতে রয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু নেতা ব্যক্তিগত স্বার্থের জন্য এবং নিজের দলকে ভারী করার লক্ষ্যে বিগত দিনে আওয়ামীলীগে…

  • শ্যামনগরে ৮১ হাজার পাতার বিড়ি আটক করেছে কোস্ট গার্ড

    শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৭ মার্চ ২০২৫ সোমবার রাত ৮টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক…