-
দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারকে নির্বাচন কমিশন কর্তৃক ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ দেওয়ায় সংবর্ধনা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরার কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যান মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল…
-
কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব মুহাদ্দিস রবিউল বাশার হুজুর কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মিনাজকাটি নিবাসী মরহুম আলহাজ্ব শওকত আলী মোড়ল সাহেবের কবর জিয়ারত করেছেন।বুধবার (২১ জানুয়ারি) যোহর নামাজ শেষে তিনি মিনাজকাটি কবরস্থানে উপস্থিত…
-
আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বাড়ির মালিককে চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে দস্যুবৃত্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দিবাগত রাতে ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। কল্যাণপুর গ্রামের মাওঃ আঃ সবুর রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যান। তার স্ত্রী এক কক্ষে ও তিনি অপর কক্ষে শুয়েছিলেন। ধারনা করা হচ্ছে, ঘরের জানালা খুলে মোবাইল দেখতে…
-
সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্ত শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ শহিদুল আলম, বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন ও বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হাফেজ মোঃ রবিউল বাশার । প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং কর্মকর্তার…
-
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি

আশাশুনি প্রতিনিধিঃ যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হুমকি ও সরঞ্জাম ভাঙচুরের এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা যায়,…
-
আশাশুনিতে আ. লীগ নেতা বিএনপিতে, প্রতিবাদে বিক্ষোভ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জমির উদ্দীন গাজীকে বিএনপিতে যোগদানে বাধা এবং দলে না নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি বাজারের তিন রাস্তার মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। দরগাহপুর ইউনিয়ন বিএনপি ও…
-
সাতক্ষীরার ৪টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
সদর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁদের আবেদনপত্র দাখিল করেন। সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন…
-
বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়

লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি)আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গনসংযোগ,মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার(০৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বড়দল ইউনিয়ন জামায়াতের আয়োজনে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েল স্কুল মাঠে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন…
-
আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ

★ঠিকাদারের ইঞ্জিনিয়ার মিজানুর কাউকে তুয়াক্কা করেননা! ★ ২-৩ নং ইট ও খোয়া ব্যবহার, লোনা বালি ববহারে ঢালাই, পানির মধ্যেই গাঁথনির কাজ লিংকন আসলাম, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার চেউটিয়া নদীর উভয় পাড়ে দীর্ঘকালের অবহেলিত সড়কের নির্মান কাজ শুরু হয়েছে। শুরু থেকে মহা দাপটের সাথে অনিয়মের আশ্রয় নিয়ে কাজ করা হচ্ছে। বর্তমানে কাজের সাথে জড়িত ঠিকাদারের ইঞ্জিনিয়ার…
-
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক গোলাম আজম নিহত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি ও পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক গোলাম আজম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম আজম সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল গফফারের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ থেকে সাতক্ষীরায় ফেরার পথে কাঁদাকাটি বাজারে…