স্বচ্ছ জলে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে দুজন


বিনোদন ডেস্ক: বিবাহিত জীবন দারুণভাবেই উপভোগ করছেন ‘ভিক্যাট’। কখনো কৌশল পরিবারের রান্নাঘরে গিয়ে রান্না করছেন ক্যাট। সেই খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছেন ভিকি। আবার সুযোগ পেলেই একান্তে সময় কাটাচ্ছেন, ছবি তুলে ভক্তদের সঙ্গেও শেয়ার করছেন। এবার তেমনি এক ছবিতে দেখা গেল স্বচ্ছ জলের সুইমিং পুলে বুক অব্দি ডুবিয়ে দাঁড়িয়ে আছেন দু’জন। একে-অপরকে জড়িয়ে আছেন আষ্টেপৃষ্ঠে। না, সিনেমার কোনো দৃশ্যে নয়; বাস্তবেই এমন রোম্যান্টিক দৃশ্যের অবতারণা করেছেন ভিকি ও ক্যাট। ছবিটি শেয়ার করেছেন ক্যাটরিনা। ক্যাপশনে লিখেছেন ‘আমি এবং আমার’।
গত বছরের ৯ ডিসেম্বর বিয়ে করেছেন ক্যাটরিনা ও ভিকি। কয়েক বছর গোপনে প্রেমের পর মালা বদল করেন তারা। রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে জমকালো আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল।গত মার্চেই মালদ্বীপে ঘুরে এসেছেন ক্যাটরিনা ও ভিকি। সেটাই ছিল তাদের হানিমুন। হাজার দ্বীপের দেশটির সৌন্দর্যের মাঝে কয়েক দিন ডুবে ছিলেন দম্পতি।
এদিকে ক্যাটরিনা কাইফের হাতে বর্তমানে ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ রয়েছে। এতে তিনি জুটিবদ্ধ হয়েছেন সালমান খানের সঙ্গে। এই ফ্র্যাঞ্চাইজির আগের দুটি সিনেমা ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ সুপারহিট হয়েছিল।
অন্যদিকে ভিকি কৌশল ব্যস্ত আছেন কয়েকটি সিনেমার কাজ নিয়ে। এর মধ্যে রয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘গোবিন্দ নাম মেরা’ ইত্যাদি।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *