1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শাকিব নিউইয়র্কে, জয়া-বুবলী ঢাকায়, অনন্ত-বর্ষা তুরস্কে ঈদ করবেন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শাকিব নিউইয়র্কে, জয়া-বুবলী ঢাকায়, অনন্ত-বর্ষা তুরস্কে ঈদ করবেন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ১৪০ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: এবার দেশের বাইরে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন অনেক তারকা। ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা জুটি ঈদ কাটাবেন তুরস্কে। দুই ছেলেকে নিয়ে তুরস্কের পথে উড়াল দেওয়ার পরিকল্পনার কথা জানান অনন্ত জলিল। এবার ঈদে তাদের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না, এ জুটির ‘দিন: দ্য ডে’সহ একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ঈদ করছেন নিউইয়র্কে। সিনেমার শুটিংয়ের জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সিনেমার প্রচারে অংশ নিতে ঈদের আগে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার কথা থাকলেও ফেরা হচ্ছে না তার।
ঈদের মুক্তির অপেক্ষায় থাকা ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন শাকিব। শনিবার এক ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন- বহুদিন ধরে আছি দেশের বাইরে। ঈদও হচ্ছে তাই সবার থেকে দূরে। তবে দূরে থাকলেও আছি ভক্ত-দর্শকদের সঙ্গে, ঈদে মুক্তি পাওয়া আমার দুটি সিনেমা নিয়েই।
‘দর্শকের ভালোবাসা ও আগ্রহের কারণেই শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’। বিগত বছরগুলোতেও দর্শক আগ্রহের কারণে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে আমার সিনেমাগুলো। আশা করছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ সাধারণত ঈদের দিনে ছেলে আব্রাম খান জয়কে সময় দিয়ে থাকেন শাকিব। এবার ছেলেকে পাচ্ছেন না তিনি। জয়কে নিয়ে ঢাকায় ঈদ উদযাপন করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
আরেক চিত্রনায়িকা বুবলীরও ঢাকায় ঈদ করার কথা রয়েছে।এদিকে দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবারের ঈদে ঢাকায় থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন। জয়া আহসান জানান, দেশেই ঈদ করছি। আমি একবার কলকাতায় ঈদ করতে গিয়ে কেঁদেছিলাম। মিষ্টি পোলাও, মাটন খেয়ে কেঁদেছিলাম। ঈদের আগে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘ফেরেশতে’ নামে একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।এবার ঈদে বেশ কয়েকটি টিভি নাটক নিয়ে আসছেন ছোট ও বড়পর্দার অভিনেতা মোশাররফ করিম; তিনি ঈদে পরিবারের সঙ্গে ঢাকায় থাকার পরিকল্পনার কথা জানালেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd