পাতিলেবুর উপকারিতা


স্বাস্থ্য ডেস্ক: দুই চা চামচ লেবুর রস, দুই চা চামচ আদার রসে একটু চিনি মিশেয়ে খেলে বদহজমজনিত সব রকমের পেটব্যথা সারে। লেবু আর পিঁয়াজের রস ঠান্ডা পানিতে মিলিয়ে খেলে বদহজমের জন্য যে পেটের অসুখ তাতে উপকার হয়, এমনকি কলেরাতেও উপকার পাওয়া যায়। শোয়ার সময় পানিতে গরম পানিতে মিশিয়ে লেবুর রস খেলে সর্দি সারে। কিছুদিন ধরে এভাবে খেলে পুরনো সর্দিও সেরে যায়। অল্প লেবুর রস মধুর সঙ্গে মিশিয়ে চেটে খেলে প্রবল কাশি সেরে যায়। হাঁপানির আক্রমণও তৎক্ষণাৎ থেমে যাওয়ায় আরাম পাওয়া যায়। লেবুর রস আঙুলে লাগিয়ে দাঁতের মাড়িতে মালিশ করলে দাঁত থেকে রক্ত পড়া বন্ধ হয়। লেবুর রসে মধু মিশিয়ে বাচ্চাদের চাটিয়ে দিলে বাচ্চাদের দুধ তোলা বন্ধ হয়। লেবুর রসে চিনি ও পানি মিশিয়ে এক মাস ধরে রাতে শোয়ার আগে খেলে বহু কোষ্ঠকাঠিন্য সেরে যায়। একটি পাকা পাতিলেবুর রসে সমপরিমাণ মধূ দিয়ে অল্প অল্প গরম পানিতে মিশিয়ে খাওয়ার পর সঙ্গে সঙ্গেই পান করে দিলে এক-দুই মাসের মধ্যেই মেদ বৃদ্ধি কমে যায় এবং শরীরের বেড়ে যাওয়া মেদও ঝরে যায়। লেবুর রসে শর্ষের তেল মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেকে শিশিতে ভরে রাখুন। কানে দুই ফোঁটা করে দিলে পুঁজ পড়া, চুলকানি, কানের ব্যথা এমনকি বধিরতার উপশম হয়। লেবুর খোসা লেবুর রসে পিষে বড়ি তৈরি করে গরম করে বাঁধলে বা লেবুর রস ঘষলে নানা কারণে ত্বকে যে দাগ পড়ে তা দূর হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *