1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কিয়েভের রাস্তায় হাটলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কিয়েভের রাস্তায় হাটলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: কোনো ধরণের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে ইউক্রেন সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সফরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।শনিবার কিয়েভে এ দুই রাষ্ট্রনেতার বৈঠক হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স। বৈঠক শেষে ইউক্রেনে নতুন অর্থনৈতিক ও সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে পারেন বরিস জনসন।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে কিয়েভের রাস্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হাটতেও দেখা গিয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এই দুই রাষ্ট্রনেতা পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন।
ভিডিওতে দেখা যায়, দেখা যায় রাস্তা দিয়ে হাটার সময় সাধারণ মানুষ বরিস জনসনকে স্বাগত জানান। বরিস জনসনকেও এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এসময় সাধারণ ইউক্রেনীয়দের কথা বরিসকে অনুবাদ করে দেন জেলেনস্কি। এই দুই রাষ্ট্রনেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষ তাদের স্মারক উপহার দেন।
গত সপ্তাহে ইউক্রেনের রাজধানীর আশপাশ থেকে রাশিয়া সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে কিয়েভ সফর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান আন্দ্রি সিবিহা ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, জেলেনস্কির সাথে একক বৈঠকের মাধ্যমে জনসনের কিয়েভ সফর শুরু হয়েছে। জেলেনস্কির কার্যালয়ের প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, দুই রাষ্ট্রনেতা টেবিলে মুখোমুখি বসে বৈঠক করছেন।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনীয় জনগণের প্রতি সংহতি প্রদর্শনে জেলেনস্কির সাথে দেখা করেছেন জনসন।‘তারা ইউক্রেনে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী সহায়তা নিয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর আর্থিক ও সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ নির্ধারণ করবেন,’ বলেছেন ওই মুখপাত্র।
জেলেনস্কির টেলিগ্রাম চ্যানেলে জনসনকে ‘রাশিয়ার আগ্রাসনের সবচেয়ে নীতিগত বিরোধীদের অন্যতম, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনে প্রতিরক্ষামূলক সহায়তাদানকারী একজন নেতা’ হিসাবে বর্ণনা করা হয়েছে।
তবে কিয়েভে জনসনের সফরের বিষয়ে আগাম কোনো ঘোষণা দেওয়া হয়নি। কিয়েভের শহরতলী থেকে রাশিয়া সৈন্য সরিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে নেওয়ার পর দেশটি সফরে গেছেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী।
এর আগে, শনিবার এক টুইট বার্তায় জনসন বলেন, ‘যুক্তরাজ্য ইউক্রেনে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র-সরঞ্জাম পাঠাবে এবং পুতিনের ব্যর্থতা নিশ্চিত করতে রাশিয়ার অর্থনীতির প্রতিটি স্তম্ভ লক্ষ্য করে জি-৭ অংশীদারদের সাথে কাজ করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd