1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান।
প্রধান অতিথি বলেন, সমাজে কিশোর গ্যাং এর অপরাধ বেড়ে গেছে। এর পেছনে মাদকের প্রভাব রয়েছে। মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। স্কুল-কলেজ এলাকার দোকানে সিগারেট বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি আহবান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, মাদক চক্রের শক্ত নেটওয়ার্ক ভেঙ্গে দেওয়ার জন্য পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছে। মাদকের বিস্তারের কারণে সমাজে অপরাধের সংখ্যা বৃদ্ধি পায়। এসময় তিনি মাদক, সন্ত্রাস, চুরি, ধর্ষণ ও নাশকতা নিমূর্লে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, করোনায় মৃত্যুহার বর্তমানে শুন্যতে নেমে এসেছে। একই সময়ে করোনার শনাক্তের হারও কমেছে। খুলনা বিভাগে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে মোট ৪২ লাখ ২৬ হাজার সাতশত ৩০ জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ কমায় স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার বিষয়ে অবহেলার সুযোগ নেই। মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরিধান করতে হবে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মাদক নির্মূলের জন্য টাস্কফোর্স গঠন করে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। মাদকের মামলা পরিচালনার ক্ষেত্রে সরকারি আইনজীবীদের আরো কৌশলী হওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রি বন্ধে মনিটরিং জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত মার্চ মাসে ১৫৭ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত ফেব্রুয়ারি মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ৩২টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে মার্চ মাসে ১৪৫ টি মামলা দায়ের হয়েছে যা বিগত ফেব্রæয়ারি মাসে দায়ের হওয়া মামলা হতে ০৫টি কম।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd