1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আমার স্ত্রী বাড়ির বাইরে যেতে পারে না, সবাই চোরের বউ বলে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আমার স্ত্রী বাড়ির বাইরে যেতে পারে না, সবাই চোরের বউ বলে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ জামিন চেয়ে আদালতে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার স্ত্রী বাড়ির বাইরে যেতে পারে না, সবাই চোরের বউ বলে।’ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার জামিন শুনানিকালে আদালতে একথা বলেন তিনি। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এই মামলায় চার্জশুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ বিষয়ে শুনানির জন্য ১২ মে দিন ধার্য করন। তবে মামলাটিতে বৃহস্পতিবার সাহেদের পক্ষে জামিন আবেদন করা হয়। জামিন শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে তিনি কথা বলেন। সাহেদ বলেন, ‘স্যার দয়া করে আমাকে জামিন দেন। আমার কারণে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার ১৬ বছরের মেয়ে স্কুলে যেতে পারছে না। সহপাঠীরা তাকে চোরের মেয়ে বলেছে। আমার স্ত্রীও বাড়ির বাইরে যেতে পারে না, সবাই চোরের বউ বলে ডাকে।’
নিজের গ্রেফতারের বিষয়েও সাহেদ দেন নতুন তথ্য। তিনি বলেন, ‘আমাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়নি। আমি নিজে র‌্যাব সদর দফতরে হাজির হই। তাছাড়া আমি স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদকেও চিনতাম না।’
শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
সাহেদ ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজি আবুল কালাম আজাদ, সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম। আসামিদের মধ্যে সাহেদ ছাড়া বাকি সবাই জামিনে আছেন।
গত বছর সেপ্টেম্বরে আবুল কালাম আজাদসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক স্বাক্ষর ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় সর্বমোট ৩ কোটি ৩৪ লাখ ৬ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
২০২০ সালের ২৩ সেপ্টেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন ফরিদ আহমেদ পাটোয়ারী। সেখানে আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি। তবে তদন্তে নাম আসায় চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd