1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ বি এম নজরুল ইসলামের দাফন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ বি এম নজরুল ইসলামের দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: যতা যত রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সাবেক সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ বীর মুক্তিযোদ্ধা বি এম নজরুল ইসলামের (৭৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওসি নাসির উদ্দীন মৃধার নেতৃত্বে জেলা পুলিশ লাইনের চৌকস টিম মরহুম বীর মুক্তিযোদ্ধা বি এম নজরুল ইসলামের স্মরণে গার্ড অব অনার প্রদান করেন। পরে একই স্থানে জানাজা পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী। মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে কলারোয়া পৌর সদরের গদখালী ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা-কলারোয়া-সাতক্ষীরা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন আর রশীদ, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ এম এ ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, কলারোয়া জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও মুসুল্লিরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd