1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রাশিয়ার তেলের গুদামে ইউক্রেনের হামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

রাশিয়ার তেলের গুদামে ইউক্রেনের হামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বেলগোরোদ শহরের স্থানীয় একটি তেলের গুদামে বিমান হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার (১ মার্চ) এক টেলিগ্রাম পোস্টে এ অভিযোগ করেন আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গদ্বাদকভ। খবর বিবিসির।রাশিয়ার বেলগোরোদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী। শহরটির আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গদ্বাদকভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেলের গুদামে হামলা চালানো হয়। এর পরপরই সেখানে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে। এর আগে গ্লাদকভ দাবি করেছিলেন, এ ঘটনায় দুজন আহত হয়েছেন, তবে তারা বিপদমুক্ত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নোভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, বেলগোরোদ শহরে তেলের গুদামের আটটি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। আরও আটটি ট্যাংকে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার জরুরি বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আরআইএ নভোস্তি।
গত বুধবার এ বেলগোরোদ শহরের একটি অস্ত্রাগারেও বিস্ফোরণ হয়। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরণেরই দায় স্বীকার করেনি ইউক্রেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd