শহিদ কাপুরকে চুমু খাওয়ার অভিজ্ঞতা জঘন্য: কঙ্গনা


বিনোদন ডেস্ক: বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমা ‘রঙ্গুন’। এতে জুটি বেঁধে অভিনয় করেন কঙ্গনা রাণৌত ও শহিদ কাপুর। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমায় তাদের একাধিক গাঢ় চুম্বন দৃশ্য রয়েছে। কিন্তু শহিদকে চুমু খাওয়ার অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না বলে জানিয়েছেন কঙ্গনা। তার ভাষায়—‘জঘন্য’। সাক্ষাৎকারভিত্তিক একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন কঙ্গনা।
কারণ ব্যাখ্যা করে কঙ্গনা বলেন, ‘চুমু খাওয়ার সময় শহিদের বড় গোঁফ খুব বিরক্তিকর ছিল। তার মধ্যে শহিদ জানিয়েছিল ওর সর্দি হয়েছে। আসলে রোমান্টিক দৃশ্য এভাবে করাই উচিত নয়। একজন মানুষকে সেভাবে চিনি না; অথচ তার ঠোঁট আমার ঠোঁটকে আদর করবে! এ হয় না।’ কঙ্গনার এই জবাব শহিদ কাপুর জানতে পারেন। এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘ওই দৃশ্য সম্পর্কে আমার কিছুই মনে নেই। কিছু ছবি থাকে যা শুধু কাজের জন্যই করা, মনে থাকে না। তবে কঙ্গনার মাথায় যা ঘোরে, ও যা বলে তার অর্ধেক মনগড়া। তা সকলেই জানেন। এ নিয়ে কিছু বলার নেই।’

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *