শ্রাবন্তীকে ৩০ সেকেন্ডের চ্যালেঞ্জ শুভশ্রীর


বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় দুই তারকা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও শুভশ্রী গাঙ্গুলি। আর সেই সখ্যতার খাতিরে ব্যতিক্রম চ্যালেঞ্জে শামিল হলেন দুই বন্ধু। শুভশ্রী ৩০ সেকেন্ডের চ্যালেঞ্জ ছুড়েছেন শ্রাবন্তিকে। আর সেটা হলো ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ। শুভশ্রী ৩০ সেকেন্ডে ৯টি ফুচকা খেয়েছেন। এবার শ্রাবন্তীর পালা।
জানা যায়, রেড এফএমের আরজে প্রবীন এই চ্যালেঞ্জের সূচনা করেছেন। তিনি ৩০ সেকেন্ডে ১২টি ফুচকা খেয়ে চ্যালেঞ্জ ছুঁড়েন শুভশ্রীকে। সেটা গ্রহণ করে শুভশ্রী অনেক কষ্টে ৯টি ফুচকা খেতে সক্ষম হন। এরপর তিনি চ্যালেঞ্জ ছোঁড়েন শ্রাবন্তীকে।
শুভশ্রী বলেন, আমি ভেবেছিলাম অনেকগুলো ফুচকা খেতে পারব। কিন্তু আরজে প্রবীনকে হারাতে পারবে একজনই, সেটা হচ্ছে শ্রাবন্তী। প্লিজ আমার মান রাখিস ভাই। তবে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর সেই পোস্টে যুদ্ধে নামার আগেই পরাজয় বরণ করে নিয়েছেন শ্রাবন্তী। তিনি শুভশ্রীর ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, আমি তোমার মতো দ্রুত খেতে পারব না।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *