1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিশ্বকাপে কোন দল কত টাকা পেল - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বিশ্বকাপে কোন দল কত টাকা পেল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো টি-২০ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ৭ বল হাতে রেখেই ৮ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়।
টি-টোয়েন্টি ফরম্যাটে তেমন একটা উজ্জ্বল ছিল না অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ফেভারিট হিসেবে আসেনি তারা। আসরের আগে বাংলাদেশের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে দলটি। আর সেই দলই স্বাদ নিল শিরোপার। গায়ে লাগাল চ্যাম্পিয়ন তকমা। বিশ্বচ্যাম্পিয়নদের অহংকার ও সম্মানকে যদিও টাকার অঙ্কে পরিমাপ করা যায় না, তবু প্রাইজমানি বলে একটি বিষয় তো থাকছেই।
টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত পেল অ্যারন ফিঞ্চের দল? মোট ৫৬ লাখ ডলার প্রাইজমানি দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ৮৯ লাখ টাকা! ট্রফির পাশাপাশি অস্ট্রেলিয়া পাচ্ছে ১৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা। তিনবার ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না কেইন উইলিয়ামসনদের। এবারও রানার্সআপ হয়েই ভগ্ন হৃদয়ে দেশে ফিরতে হচ্ছে কিউইদের।
তবে ফাইনালে ওঠায় নিউজিল্যান্ড পাচ্ছে ৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা।সেমিফাইনালে হেরে যাওয়া দুদল পাকিস্তান ও ইংল্যান্ড পাচ্ছে ৪ লাখ ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।
নিরাশ হতে হবে না সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া বাকি দলগুলোকে।
সুপার টুয়েলভে অংশ নেওয়া খেলা ১২ দলের প্রত্যেকেই পেল ৭০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ লাখ ৮৬ হাজার টাকা।
প্রথম রাউন্ডে দলগুলোও প্রাইজমানি পেয়েছে। প্রতিটি দলই পেয়েছে ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা।
এ ছাড়া প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে প্রতিটি জয়ে দল পেয়েছে ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd