1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছসহ এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার দুপুরে কলারোয়া পৌর সদরের যশোর-সাতক্ষীরা সড়কের ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং মাছগুলো বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। দ-িত ব্যবসায়ীর নাম আনারুল ইসলাম। তিনি কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের মোরশেদ আলীর ছেলে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামের নেতৃত্বে একটি দল যশোর-সাতক্ষীরা সড়কের তুলশীডাঙ্গা ইউরিকা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় যশোর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ পাওয়া যায়। পরে ট্রাকসহ মাছ ও ব্যবসায়ীকে আটক করা হয়।
বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জেবুন নাহার। আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে আনারুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও চাষে নিষিদ্ধ এসব মাছ মাটিতে পুঁতে ধ্বংস করার নির্দেশ দেন।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও জেবুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত মাছ বাজারজাতকরণ রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd