কৃষি ম‍্যাশিন প্রকৃত কৃষকদের না দিয়ে ব‍্যাবসায়ীকে দেওয়ায়- কৃষকের লিখিত অভিযোগ


সাতক্ষীরা প্রতিনিধি : সরকারি প্রদনা সূর্যমূখী ম‍্যাশিন প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ না করে, ব‍্যাবসায়ীকে দেওয়ায়। এক ভুক্তভোগী কৃষক কৃষিমন্ত্রালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুর গ্রামের আব্দুস সালাম একজন সূর্যমুখী চাষী হিসাবে দীর্ঘদিন ধরে সফলতার সাথে কৃষীখেত্রে অবদান রেখেছে। তারই ফলশ্রুতিতে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের জন্য বিনা মূল্যে সূর্যমূখী দানা মাড়াই করার জন্য একটি ম‍্যাশিন প্রদান করে যার মূল্য ৮ লক্ষ্য টাকা । উক্ত ম‍্যাশিন প্রকৃত চাষীদের না দিয়ে একজন ব‍্যাবসায়িকে দেয়া হয়, যাহা আইন লঙ্ঘনের সামিল। প্রকৃত চাষীকে দেওয়ায় জন্য আব্দুস সালাম কৃষী মন্ত্রণালয় ও সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সাতক্ষীরা কৃষী খামার বাড়ি অফিসে লিখিত অভিযোগ করেন ৬ জানুয়ারি ২০২৫ সাল। তিনি আরো বলেন আব্দুল হান্নান কৃষক না হয়েও সরকারি ম‍্যাশিন নিয়ে, নিজে ব‍্যাবহার না করে অন্যের নিকট ভাড়া দিয়ে ব‍্যাবসা করছে এতে করে প্রকৃত কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত ম‍্যাশিন যাহাতে কৃষকদের কল‍্যাণে আসে সেজন্য তদন্ত পূর্বক মাধ্যমে জনকল্যাণের জন্য অনুরোধ করেন। এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃবিদ অফিসার মনির হোসেন এপ্রতিবেককে বলেন কয়েক বছর আগে ঐ ম‍্যাশিন কৃষিমন্ত্রালয় থেকে একটি প্রকল্পের মাধ্যমে অনুমোদন হয় কিন্তু ঐ ম‍্যাশিন কেউ ব‍্যাক্তিগত ভাবে পাবেনা। এটা হচ্ছে মাগুরা সূর্যমূখী গ্রুপের আওতায় থাকবে এবং এই গ্রুপে ২৫ জন কৃষক আছে। তার মধ্যে ৫ জন গ্রুপ পরিচালনা করবে এবং সকলের সিদ্ধান্ত অনুযায়ী ঐ ম‍্যাশিন কে ব‍্যাবহার করবে সেটা তারাই সিদ্ধান্ত নিবে। সাতক্ষীরা খামার বাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম বলেন কৃষকদের জন্য যাহা বরাদ্দ আছে এবং নিয়ম অনুযায়ী বিতরণ করা হয়। আর এর ব‍্যাত্তায় কেউ কিছু করে তাহা হবে আইন পরিপন্থী।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *