শ্যামনগরে গণভোট দিয়েছে ৬৭.৭০ ভাগ মানুষ


শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর আসনে মোট দুই লাখ দুইশত ১৪ জন গণভোট দিয়েছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনিটে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চত করা হয়েছে। সাতক্ষীরা-৪ আসনে মোট ভোটারের সংখ্যা দুই লাখ ৯৫ হাজার ৭৫৬ জন। এই আসনে ভোট প্রদানের হার ৬৭.৭ প্রায়।
এদিকে সংসদীয় এ আসনের পদ্মপুকুর ইউনিয়নের ৮০ নং ঝাঁপা ব্রজবিহারী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রার্থী মনিরুজ্জামান এক হাজার পাঁচশত ৭৩ ভোট এবং দাড়িপাল্লা প্রতীকের নজরুল ইসলাম পেয়েছেন ৩০৯ ভোট।
এছাড়া লাঙল প্রতীকে আব্দুর রশিদ ৮ ও হাতপাখা প্রতীকে মোস্তফা মামুন মনির ৫ ভোট পেয়েছেন। ঐ কেন্দ্রে ২৯টি ভোট বাতিল হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার ইমরান সরদার।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *