1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে সাতক্ষীরায় অভিযান চালিয়ে পাঁচটি ককটেল ও পাঁচ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বুধবার ভোরে সদর উপজেলার আলিপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রের পাশাপাশি মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. আবু মুসা (৩২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের মো. রেজাউলের ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচন ঘিরে নাশকতার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে আলিপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে আবু মুসাকে আটক করে তল্লাশি চালিয়ে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি নির্জন বাঁশঝাড় থেকে পাঁচটি তাজা ককটেল, ৯৩টি ইয়াবা বড়ি এবং ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের আগ মুহূর্তে নাশকতামূলক কর্মকা-ের জন্য এসব ককটেল ও গুলি মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সদর থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোটের আগের দিন এমন ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd