কুলিয়া স্যার আনসার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক বুক সেলফ ও বই বিতরণ


বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া স্যার আনসার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মেধা বিকাশ ও পাঠাভ্যাস তৈরির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দেবহাটা এরিয়া প্রোগ্রাম ‘সুশীলন’-এর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টিতে একটি আধুনিক বুক সেলফ কর্নার উদ্বোধন ও বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন আকর্ষণীয় গল্পের বই, ছড়া, কবিতা এবং বিজ্ঞানভিত্তিক তথ্যবহুল বই। আধুনিক এই বুক সেলফ কর্নারটি এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা টিফিনের সময় বা অবসর সময়ে সহজেই বই পড়ার সুযোগ পায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন: “শিশুদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। সুশীলন ও এরিয়া প্রোগ্রামের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং বিজ্ঞানমনস্ক আগামী প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এই উদ্যোগের প্রশংসা করে জানান, সুন্দর এই বুক সেলফ এবং বৈচিত্র্যময় বইগুলো পেয়ে খুদে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *