1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি : ‘সততা, নিষ্ঠা, ঐক্য ও শক্তি- শ্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে একঝাঁক তরুন ও মেধাবী সাংবাদিকের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব’ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিউমার্কেট মোড়ে এসে বেলুন ও কবুতর উড়িয়ে ক্লাবটির উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
পরে আল বারাকা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. ইয়াসিন আলী ও গীতা পাঠ করেন মিলন রুদ্র।
মানবজমিনের জেলা প্রতিনিধি বিপ্লব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আহসান উল্লাহ, জুলাই যোদ্ধা ইমরান হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সুন্দর বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসা প্রয়োজন। সাতক্ষীরায় এমন সৃজনশীল ও ব্যতিক্রমী একটি ক্লাব সত্যিই সময়ের দাবি ছিল। ভবিষ্যতে এই ক্লাবের সামাজিক কার্যক্রম অন্যদের ঈর্ষা হিসেবে প্রতিষ্ঠিত হবে-এটাই প্রত্যাশা।
তরুণদের সমন্বয়ে গঠিত এ সামাজিক সংগঠনটি ভবিষ্যতে সাতক্ষীরার জনকল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমন আশা প্রকাশ করে তিনি আরও বলেন, একটু আড্ডা, একটু রসিকতা, একটু মায়া-মমতা ও ভাতৃত্ববোধ- এসব মিলেই হতে পারে ক্লাবটির সার্থক দিগন্ত উন্মোচন।
জেলা জামায়াতের সেক্রেটারী মো. আজিজুল রহমান বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে সৎ ও আদর্শবান তরুণের প্রয়োজন। সততা জীবনের চালিকাশক্তি। একতা ও নিষ্ঠা ধরে রাখতে পারলে সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব বহুদূর এগিয়ে যাবে। আমি এবং আমার দল এই ক্লাবের সার্বিক সহযোগিতায় সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ক্লাব সভাপতি মশিউর রহমান ফিরোজ, সহ-সভাপতি আব্দুল মমিন, আকরামুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস.এম তৌহিদুজ্জামান এবং হোসেন আলী।
এসময় সাতক্ষীরা নিউমার্কেট ক্লাবের সদস্য গাজী ফারহাদ, কিশোর কুমার, গাজী হাবিব, মোঃ সাইদুল বাসার, হাবিবুর রহমান সোহাগ, রাহাত রাজা, জাহাঙ্গীর সরদার, আলী মুক্তাদীর হৃদয়, ইব্রাহিম খলিল সাতক্ষীরা, ইয়ারুল ইসলাম, মোস্তফা রায়হান, মুজাহিদ হোসেনসহ অন্যান্য সদস্যরা।
সবশেষে অতিথিদের সমন্বয়ে ক্লাবের লোগো’ উন্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd