সাতক্ষীরা সদরের খানপুরে পূর্ব শত্রুতার জেল ধরে সাঈদের বাড়িতে আগুন


নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা খানপুরবাসী মোঃ সাঈদ হোসেন পিতা- নুর মোহাম্মদ সরদারের সাথে পূর্ব থেকে বাড়ির পাশ্বের প্রতিবেশী রফিকুল ইসলাম, পিতা- আব্দুল ছুবান, আনারুল ইসলাম পিতা- ইমান আলী, কামরুল ইসলাম, আব্দুল ছুবান, শাহাদাৎ পিতা- ইমান আলী, শফিকুল ইসলাম- পিতা- আব্দুল ছুবান সাথে জমিজমা নিয়ে বিরো্ধ ছিল। তারই জের ধরে গত ২৭ শে নভেম্বর ২০২৫ ইং তারিখে গভীর রাতে মোঃ সাঈদ হোসেন এর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে তারা পালিয়ে যায় । ভুক্তভোগিরা আগুনে পোড়া গন্ধে জেগে যায়্ এবং আশেপাশে থাকা প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে পুরে তাদের খড়ের গাদা পুরে যায় এবং একটি ঘরের আসবারপত্র সব পুরে নষ্ট হয়ে যায়। ২৮ শে নভেম্বর-২০২৫ ইং তারিখে সকালে সাতক্ষীরা সদর থানায় খবর দিলে সেখানে এসপি ইব্রাহিম সাহেব সরজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ্যদের সাথে নিয়ে গিয়ে উক্ত ৫ জনের নামে মোঃ সাঈদ হোসেন বাদী হয়ে এজাহার করেন। বাদীরা নিজ বাড়িতে এখন থাকতে ভয় পাচ্ছেন যখন তখন বিবাদীগণ তাদের উপর আরো ভয়াবহ হামলা করতে পারেন।  ইব্রাহিমের কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন একটি এজাহার দাখিল করা হয়েছে আমরা যথাযথ ব্যবস্থা করবো।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *