দেবহাটার কুলিয়ায় পট গান অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের আয়োজনে শিশুদের নেতৃত্বাধীন ৫ জিরো +এনাফ বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে পটগান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ঘটিকায় দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুটিমারি গ্রামে এ পটগান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীরা নাচের তালে তালে গানে গানে শিশুদের বাল্যবিবাহের কুফল ও ক্ষতিসমূহ আলোচনা করেন এবং বাল্যবিবাহ থেকে পরিত্রানের জন্য সকলকে বাল্য বিবাহ প্রতিরোধ কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন করেন। উক্ত অনুষ্ঠানে দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎস্না বালা, ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম ও আজিজুল ইসলামসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ, অভিভাবক ও কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *