1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয়ের জন্য ৩ ফার্মেসীকে জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয়ের জন্য ৩ ফার্মেসীকে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২৪ নভেম্বর সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার খুলনা রোড এলাকায় জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরার ড্রাগ সুপার বাশারাফ হোসেনসহ ঔষধ প্রশাসন অধিদপ্তর সাতক্ষীরা কর্মকর্তা বৃন্দ। অভিযানে মডার্ন ক্লিনিককে ৮ হাজার ৫ শত, হোসনে আরা ফার্মেসীকে ৮ হাজার, আর কে ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ এর ধারা ৪০ (গ) ও ৪০ (ঘ) লঙ্ঘনের দায়ে মোট ৩টি ফার্মেসিকে মোট ২৪,৫০০ টাকা জরিমানা করা হয়।অভিযানে নকল ও ভেজাল ঔষধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, আনরেজিস্টার্ড, অননুমোদিত ঔষধ মজুদ ও বিক্রি করার জন্য জরিমানা করা হয়। অভিযানকালে জানানো হয় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd