1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় চেয়ারম্যান আব্দুল আলীমকে দলীয় মনোনয়নের দাবীতে মশাল মিছিল - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় চেয়ারম্যান আব্দুল আলীমকে দলীয় মনোনয়নের দাবীতে মশাল মিছিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

জাহাঙ্গীর সরদার বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমকে ধানের শীষে মনোনয়নের দাবীতে মশাল মিছিল করেছে তার সমর্থকরা। বুধবার (১৯ নভেম্বর) রাতে সাতক্ষীরা – খুলনা মহাসড়কের বিনেরপোতায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা আতিয়ার রহমান, লাবসার ইউপি সদস্য বিএনপি নেতা তাজমিনুর রহমান টুটুল, ইসমাইল হোসেন নিরব, আবুল হাসান, ছাত্রদল নেতা আল আমিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আলিম চেয়ারম্যানের সমার্থকগন।
আব্দুল আলিম চেয়ারম্যানকে বিএনপি দলীয় মনোনয়নের জন্য মশাল মিছিলের মুহুর্মুহ স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। এসময় জনসাধারণের ক্ষয়-ক্ষতিরোধে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এবং ওসি (তদন্ত) সুশান্ত ঘোষসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, বিগত দিনে যখনই হামলা মামলার শিকার হয়েছি তখনই আলিম চেয়ারম্যান আমাদের পাশে দাঁড়িয়েছে। ১৯৮৮ সাল থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন ।
মিছিলকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন-চেয়ারম্যান আব্দুল আলিম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন। তাই এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্যব্যক্তি আলিম ভাই। দলের হাইকমান্ড যদি তাকে মনোনয়ন না দেয় তাহলে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা করা হবে।
মশাল মিছিল চলাকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd