ইসলামকাটির মহা দুর্নীতিবাজ সালাউদ্দিন এখন সাতক্ষীরা সাব রেজিস্ট্রি অফিসে ‎


সদর প্রতিনিধি: ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের কুখ্যাত দুর্নীতিবাজ টিসি মোহরার সালাউদ্দিন এখন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে। যোগদানের দুই মাসের মধ্যেই অফিসজুড়ে চলছে তার অনিয়ম, ঘুষবাণিজ্য ও দালালি সাম্রাজ্যের বিস্তার।
‎সূত্র জানায়, সাতক্ষীরার ইসলামকাটিতে থাকা অবস্থাতেই সালাউদ্দিন ছিলেন দুর্নীতির এক “ব্র্যান্ডনেম”। এবার সদর অফিসে বদলি হয়ে এসে তিনি যেন পুরো ঘুঁটি সাজিয়েছেন নতুনভাবে। সরকারি দায়িত্বের পরিবর্তে এখন তার মূল কাজ দালালদের সাথে মিলে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করা।
‎ভুক্তভোগীদের অভিযোগ সালাউদ্দিনের কাছে কাজের কথা বললেই শুরু হয় টাকার খেলা। কেউ নথি জমা দিলে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরানো হয়। ধুলিহর ও ব্রহ্মরাজপুরের ইয়াকুব আলী, কাশেমপুরের মোস্তফা গাজীসহ বহু মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “টাকা না দিলে কাজ হয় না, আর টাকা দিলেও কাজ হয় না শুধু হয় হয়রানি।
‎অফিসের একাধিক সূত্র জানায়, সালাউদ্দিন অফিস সময়ে প্রায়ই নিজের টেবিল ফাঁকা রেখে দালালদের সঙ্গে বাইরে ঘুরে বেড়ান। সরকারি দায়িত্বে তার কোনো আগ্রহ নেই; বরং সাধারণ মানুষের কষ্টই যেন তার ব্যবসার মূলধন।
‎এই বিষয়ে সালাউদ্দিনের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করে বলেন, “সব মিথ্যা প্রচারণা।” তবে সাধারণ মানুষ বলছে উল্টো কথা সালাউদ্দিন আসার পর থেকে সদর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাত্রা আকাশ ছোঁয়া।
‎সংশ্লিষ্ট মহল বলছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক তদন্ত শুরু করা না হলে রেজিস্ট্রি অফিসে জনগণের ভোগান্তি আরও বাড়বে, এবং দুর্নীতি নতুন উচ্চতায় পৌঁছাবে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *