শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে জামিলা খাতুন নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের ধুমঘাট কেওড়াতলী গ্রামে। সে একই গ্রামের আব্দুল হামিদের মেয়ে।
নিহতের পরিবার সুত্রে জানা যায় জামিলা প্রতিবেশীর শিশু বাচ্চাদের সাথে বাড়ির উঠানে খেলছিল। এসময় তার পিতা বাড়ির বাইরে ও মা গৃহস্থলীর কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে গোসলের জন্য জামিলা খুঁজতে যেয়ে পাশের পুকুরের মধ্যে ভাসতে দেখে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে জামিলাকে উদ্ধার করলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পাশর্^বর্তী ধুমঘাট কেওড়াতলী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ছিল সে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান বিষয়টি পুলিশকে কেউ জানায়নি। এঘটনায় অপমৃত্যু মামলা হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *