1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নগরঘাটায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে, মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

নগরঘাটায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে, মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটায় ৮বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বুধবার ১২ মার্চ দুপুরে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শিশুর পিতা বলেন, আমরা গরীব মানুষ। আমি ও আমার পরিবার পরের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালাই। আমরা বাড়িতে না থাকায় বুড়ো লম্পট ইয়াছিন মাস্টার (৭৫) এমন কাজ করেছে। আমি এর সঠিক বিচার চাই।
ভুক্তভোগীর প্রতিবেশিরা জানান, দুপুরের সময় মৃত তোফাজ্জলের পুত্র ইয়াছিন মাস্টার প্রতিবেশি দিনমজুর আতাউর রহমানের বাড়িতে আসে।
এসময় শিশুটির পিতা-মাতা বাড়িতে না থাকায় তাকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে প্রবেশ করে। এরপর তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির বড় চাচির উপস্থিতি আচ করতে পেরে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে ইয়াসিন মাস্টার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন জানান, এঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং-৫। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd