শ্যামনগরে পরিবারের প্রতি অভিমান করে ৬ষ্ট শেণ্রীর ছাত্রীর আত্মহত্যা


আশিকুজ্জামান লিমন, সাতক্ষীরা, শ্যামনগর থেকে: শ্যামনগরে পরিবারের প্রতি অভিমান করে।৬ষ্ট শ্রেণীর ছাত্রী গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।শনিবার সকাল ১১ টার দিকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানান তার পরিবার। আত্মহত্যাকারি মুনিরা খাতুন (১৩) ঈশ্বারীপুর ইউনিয়নের ধমঘাট গ্রামের জি এম আবু মুসার মেয়ে। মনিরা খাতুন হেতেলখালির নাসিরবাদ মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী তার পিতা ও মাদ্রার শিক্ষক।মনিরার পিতা আবু মুসা জানান,বাড়িতে থেকে আমি মাদ্রসায় যাওয়ার সময় মেয়েকে মাদ্রাসায় যেতে বলি। কিন্তু সে যেতে না যাওয়ার কারণে তাকে একটু বোকা ঝকা দিয়ে আমি মাদ্রাস চলে যাই। ১১টার দিকে আমি খবর পায় যে মনিরা গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।স্থানীয় পিয়ার আলী বলেন, মনিরা গলায় ওড়না দিয়ে মারা গেছে। তার পিতা আবু মুসা মাদ্রায় না যাওয়ার করণে বোকা ঝকা দিয়েছে শুনলাম।
এবিষয় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এস আই আশরাফুল গিয়ে লাশ সহ মেয়ের বাবা, মা সহ সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে ৷ মেয়ের মা অভিযোগ করায় মামলার প্রুস্তুতি চলছে ৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *