1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অভিনেত্রী তুনিশার মৃত্যু: জামিন পেলেন প্রেমিক শীজান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

অভিনেত্রী তুনিশার মৃত্যু: জামিন পেলেন প্রেমিক শীজান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ভারতের টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু রহস্যের সমাধান এখনও হয়নি। তবে পুলিশের হেফাজত থেকে নিষ্কৃতি পেলেন আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত প্রেমিক শীজান খান। তিন মাসের মাথায় তার জামিনের আবেদন মঞ্জুর করলেন মহারাষ্ট্রের আদালত। এক লাখ রুপি মুচলেকায় জামিন মিলেছে অভিনেতার। তবে অভিনেতার পাসপোর্ট জমা রাখা হয়েছে পুলিশের কাছে। গত ২৪ ডিসেম্বের ‘আলিবাবা দাস্তান’এর শুটিং সেট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেত্রী তুনিশার লাশ। এরপর তার মায়ের করা ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামলায় গ্রেপ্তার করা হয় তুনিশার প্রেমিক ও সহ-অভিনেতা শীজান খানকে। তখন থেকেই তিনি বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন শীজান। তুনিশার সঙ্গে প্রেম ছিল শীজানের। অভিনেত্রী মারা যাওয়ার কয়েকদিন আগেই তাদের বিচ্ছেদ হয়। গত এক মাস আগেও মুম্বাইয়ের হাইকোর্ট শীজানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন। পাশাপাশি, মুম্বাই পুলিশকে তুনিশা শর্মা মৃত্যু মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তদন্ত ঠিক পথে এগোচ্ছে কি না, তা যাচাই না করে অভিযুক্তের জামিন মঞ্জুর করা সম্ভব নয়, জানিয়ে দেন বম্বে হাইকোর্ট। সেই মর্মেই অভিনেতার জামিনের আর্জি খারিজ করেছিল আদালতের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, অভিযুক্ত শীজানকে সিঙ্গেল বেঞ্চেও এই আবেদন রাখার পরামর্শ দিয়েছিলেন হাইকোর্ট।
তারপর হঠাৎ ৪ মার্চ এলো নতুন খবর। আগের সিদ্ধান্ত বদলে শীজান খানকে এক লাখ রুপি মুচলেকায় জামিন দিল। তবে সিদ্ধান্ত বদল নিয়ে আদালতের পক্ষ থেকে কিছু জানা যায়নি। এদিকে শীজানকে জামিন দেওয়ায় খুশি তার পরিবার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd