
আবু সাঈদ ভ্রাম্যমান প্রতিনিধি সাতক্ষীরা : সাতক্ষীরায় স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে যোগদানকৃত নবাগত "সিইও" মো. ছাবের রেজাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রবিবার ( ১ ফেব্রুয়ারী) স্পন্দন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে হাসপাতালের স্টাফদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান, মার্কেটিং ইনচার্জ মো. নাছের রেজা আছু, ল্যাব ইনচার্জ মো. আতিকুর রহমান, ক্যাশিয়ার মো. সালাউদ্দিন, মো. আল মামুন প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। যোগদানকৃত নবাগত সিইও বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্পন্দন হাসপাতালের মাধ্যমে জনসাধারণকে স্বাস্থ্য সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। আগামীর পথ চলায় স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠান কতৃপক্ষ।