সোশ্যাল মিডিয়ায় শামির স্ত্রীর বিস্ফোরক মন্তব্য!


বিনোদন ডেস্ক:

দুজনের সম্পর্ক নিয়ে বিতর্ক থাকলেও আইনত এখনও তারা স্বামী-স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় হাসিন কখনও খোলামেলা ছবিতে তাক লাগিয়ে দেন, কখনও আবার একমাত্র মেয়ের সঙ্গে মিষ্টি মুহূর্ত পোস্ট করেন। ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান সোশ্যাল মিডিয়ায় মারাত্মক অ্যাক্টিভ। এবার ইনস্টার পোস্টে রীতিমতো হইচই ফেলে দিলেন তিনি। বড় বড় সাদা হরফে লেখা, ‘মরে যাওয়াই ভালো- কারুর কাছ থেকে গুরুত্ব পেতে ভিক্ষা চাওয়ার থেকে’। এই পোস্ট দেখে অনেকেই ভাবতে থাকেন তবে কি শামির উদ্দেশে এই বার্তা দিলেন হাসিন? তার লক্ষ্য আদতে কে? কার সামনে নিজের গুরুত্ব বোঝাতে চাইছেন তিনি!
কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, ‘শামি ভাইয়ের উপর এতো রাগ!’, কেউ আবার লিখেছেন, ‘নিজের জীবন নিজের মতো করেই বাঁচো’। হাসিনের এই চাঞ্চল্যকর পোস্টের ক্যাপশনটি পড়লে অবশ্য হাসিনের মনের ভাবনা খানিকটা স্পষ্ট হয়। সেখানে শামির স্ত্রী লিখেছেন, এটা (এই বার্তাটা) সেইসব মানুষদের জন্য যারা অন্যের জন্য নিজের জীবনটা কষ্টে কাটায়।
শামির সঙ্গে হাসিনের দাম্পত্যকলহের কথা এতদিনে কারও অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করে হামেশাই কটাক্ষের শিকার হন হাসিন। যদিও এই বিতর্ককে থোড়াই কেয়ার করেন হাসিন। একের পর এক সাহসী ছবি পোস্ট করেন তিনি।
উল্লেখ্য, কলকাতার মডেল হাসিনের সঙ্গে শামির আলাপ আইপিএলে। প্রেমপর্বের পর ২০১৪ সালের ৬ জুনে বিয়ে করেছিলেন তারা। দু’জনের একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১৮ সাল থেকেই ঝামেলা শুরু তাদের। শামির পরিবারের সদস্যদের বিরুদ্ধে খুন ও ধর্ষণের হুমকি পর্যন্ত এনেছিলেন তিনি! তার দাবি ছিল ভারতীয় তারকা পেসার জড়িয়েছেন পরকীয়া সম্পর্কে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *